রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯

কর্মক্ষেত্রে মেধাবীদের সম্মাননা জানাতে ইষ্টউড এওয়ার্ডস এর দ্বিতীয় আয়োজন ২০শে জানুয়ারী

কর্মক্ষেত্রে মেধাবীদের সম্মাননা জানাতে ইষ্টউড এওয়ার্ডস এর দ্বিতীয় আয়োজন ২০শে জানুয়ারী

শীর্ষবিন্দু নিউজ: মিউজিক, আর্ট ও মিডিয়ায় মেধাবীদের সম্মাননা জানাতে প্রথমবারের মতো আয়োজন করেছিল ইষ্টউড এওয়ার্ডস। এরই প্রেক্ষিতে আগামী ২০শে জানুয়ারী অনুষ্ঠিত হবে ইষ্টউড এওয়ার্ডসের দ্বিতীয় আয়োজন।

মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আয়োজকদের এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে ঘোষণা দেন ইভেন্ট ভাইরেক্টার মিডিয়াপার্সন মিনহাজ কিবরিয়া। এ সময় আরো উপস্হিত ছিলেন বিচারক প্যানেলের সাংবাদিক আহমেদ ময়েজ, রূহুল আমিন ও মনসুর আলীসহ সংশ্লিষ্ট অনেকে।

লিখিত বক্তব্যে মিনহাজ কিবরিয়া তার গত আয়োজন সফল করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও মিডিয়াসহ যাদের সহযোগীতা পেয়েছেন তাদের নাম উল্লেখ করেন কৃতজ্ঞতার সাথে। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচার প্রক্রিয়া বিজ্ঞ এবং কমিউনিটির গ্রহনযোগ্য ব্যক্তিদের দ্বারা স্বাধীন অবস্থান থেকে করা হবে। আগামী বছরের এওয়ার্ডস আয়োজনে কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হকও কাজ করবেন।

মিনহাজ জানান, আগামী বছর ৯টি বিভাগে ২৯টি বিষয়ে এওয়ার্ড প্রদান করা হবে ইষ্টউড এওয়ার্ডস ২০১৮ এ। এগুলো হলো টেলিভিশন ক্যাটাগরী, নিউজ পেপার, রেডিও, ঢিভি, কমার্সিয়াল ওয়েডিং, ভিডিওগ্রাফী, মিউজিক ব্লগার ও ড্রামা অনার এওয়ার্ড




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026