শিহাবুজ্জামান কামাল: আজ মঙ্গলবার ৯মে দুপুরে ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে আসেন ব্রিটেনের রাণী এলিজাবেদের কন্যা প্রিন্সেস এ্যান।
প্রিন্সেস এ্যান মসজিদ কর্তৃপক্ষের নিমন্ত্রণে তাঁর এ সংক্ষিপ্ত সফর। তিনি ইস্ট লন্ডন মসজিদের বিভিন্ন প্রজেক্ট গুলো পরিদর্শন করেন এবং এব্যাপারে সন্তুষ প্রকাশ করেন।
এ সময় প্রিন্সেস এ্যান কে স্বাগত জানান ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান হাবিবুর রহমান, এল এম সি’র ডিরেক্টর দিলওয়ার খান, মসজিদ কমিটির অন্যতম কর্মকর্তা আয়ুব খান প্রমুখ।