মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২

ট্রাম্প-পুতিন বৈঠক জার্মানিতে

ট্রাম্প-পুতিন বৈঠক জার্মানিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হবে চলতি বছরের জুলাই মাসে।

জার্মানির হামবুর্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওয়াশিংটন সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।

সম্প্রতি পুতিনের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপের কথা উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রেসিডেন্টের মধ্যে কিছুদিন আগে অনুষ্ঠিত টেলিফোন আলাপে তারা হামবুর্গে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৭-৮ জুলাই হামবুর্গে ১২তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লাভরভ বলেন, জুলাইয়ে নির্ধারিত ওই বৈঠকে দুই প্রেসিডেন্ট কি নিয়ে কথা বলবেন, তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে

তিনি আরো বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং পরে আমরা দুজনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করি। আন্তর্জাতিক ইস্যুতে আমাদের সহযোগিতা আলোচনায় অধিক গুরুত্ব পায়।

আজ আমি ও রেক্স সংলাপের বিষয়বস্তু কিছুটা এগিয়ে নিতে আলোচনা করি, যার মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়া সংকট। আশা করছি, দুই প্রেসিডেন্টের সাক্ষাতের আগেই আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026