শরীর স্বাস্থ্য ডেস্ক: গরমকালে শরীর ঠাণ্ডা রাখতে নিয়মিত শশা খাওয়ার কথা ডায়েটিশিয়ানরা প্রায়ই বলে থাকেন। শশা যেমন হজমে সাহায্য করে তেমনই অন্ত্র ও খাদ্যনালী পরিষ্কার রাখে।
যে কারণ ডায়েটে নিয়মিত শশা রাখলে ত্বকে ‘অ্যাকনে’র সমস্যাও কমে যায়। মেটবলিজমে সাহায্য করার কারণে শশা মেদ ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে। তাই চিকন হতে চাইলেও ডায়েটিশিয়ানরা শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে শশা।
এই ডায়েটের নাম ৭ দিনের কিউকম্বার ডায়েট হলেও ১০ দিন পর্যন্ত মেনে চলা যেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডায়েটে ৭ কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে।
সকালের নাস্তা
১ প্লেট শশার সালাড
মিড মর্নিং স্ন্যাকস (ব্রেকফাস্টের ২ ঘণ্টা পর)
১টা আপেল (২০০ গ্রামের কম)।
দুপুরের খাবার
১টা হোয়াইট ব্রেড টোস্ট।
রাতের খাবার
নিজের পছন্দের কোনও ফল (৩০০ গ্রাম)।