সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

প্রিয়াংকা চোপড়ার প্রেম

প্রিয়াংকা চোপড়ার প্রেম

বিনোদন ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে বছর দুয়েক ধরেই নিজেকে বিশ্বব্যাপী জানালেন-চেনালেন। এখন তার জনপ্রিয়তা শীর্ষে। এ জনপ্রিয়তা সুদূর মার্কিন মুলুকে পৌঁছে গেছে।

বলা হচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা। এ জনপ্রিয়তার কল্যাণে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রায়ই তাকে নিয়ে চলে নানান আলোচনায়। শিরোনামে উঠে আসে প্রিয়াংকার নাম।

শুধু তাই নয়, মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন শোতেও অংশ নিতে দেখা যাচ্ছে প্রিয়াংকাকে। আর এসব কেবলই সম্ভব হয়েছে ‘বেওয়াচ’ সিনেমা ও টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের কারণে।

সম্প্রতি জিমি কিমেলের চ্যাট শোতে হাজির হন ‘বাজিরাও মাস্তানি’ নায়িকা। যেখানে মেট গালা অনুষ্ঠানে প্রিয়াংকার পরিহিত পোশাক নিয়ে আলোচনা চলে। আর সেটা নিয়ে বেশ মজা করেই উত্তর দিয়েছেন তিনি।

তবে যে প্রশ্ন শুনে ফেঁসে গেলেও প্রিয়াংকা সেটার উত্তর দিয়েছেন বেশ কৌশলে। তার কাছে কিমেল জানতে চেয়েছেন, গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াংকার প্রেম চলছে কিনা।

কারণ এই গায়কের সঙ্গে বেশ কিছুদিন ধরে বেশি মেলামেশা করতে দেখছেন সবাই। শুধু তাই নয়, দুজন একসঙ্গে রালফ লওরেনের ডিজাইন করা পোশাক পরেও প্রিয়াংকা জন্ম দিয়েছেন নানা জল্পনার।

এ নিয়ে তিনি বলেন, বিষয়টা আসলে তেমন কিছু নয়। আমরা একই ডিজাইনারের ডিজাইন করা পোশাক পরেছি। তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকবো। কথাটা যে যেভাবে পারবেন নেবেন। আমি আপাতত কিছু বলতেও চাই না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026