শীর্ষবিন্দু নিউজ: সম্প্রতি টাওয়ার হ্যামলেটসে এলাকাবাসী বখাটে ছেলেদের দ্বারা চুরিকাঘাতে নিহত বাংলাদেশী বংশোদ্ভূত তরুন জামানুর রহমানের নামাজে জানাজা শুক্রবার ১২ই মে বাদ জুমআ ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্টিত হয়।
ই
ষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত জামানুরের নামাজে জানাজায় অংশ নেন কমিউনিটি ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ দুর দুরান্ত থেকে আগত শত শত মানুষ। পরে ব্রিটেনের অন্যতম বৃহৎ গার্ডেন অব পিস মুসলিম কবরস্থানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়।
জানাজা শুরুর আগে প্রয়াত জামানুরের পরিবারের পক্ষে সংক্ষিপ্ত আবেগপ্রবণ বক্তব্য রাখেন তার মামা জিতু চৌধুরী।এ সময় তিনি কমিউনিটির ব্যাক্তিত্বদের প্রশ্ন করেন, কোথায় এসব বখাটে ছেলেদের মা-বা, কোথায় মেয়র ও কমিউনিটির সাথে সংশ্লিষ্ট লিডাররা। তারা কেন ব্যর্থ এসব ক্রাইম ঠেকাতে।
পরে তিনি জামানুরের আত্মার শান্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করে বলেন, আর কোন তরুণ যেন নাইফ ক্রাইমের শিকার হয়ে জামানুরের মত এ পৃথিবী ছেড়ে যেতে না হয়, পরিবারের পক্ষ থেকে এটিই সৃষ্টিকর্থার কাছে প্রার্থনা।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল পূর্ব লন্ডনের মাইলএন্ডের ওয়েগার ষ্ট্রীটে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ সৈয়দ জামানুর ইসলাম। কতিপয় হত্যাকারীরা তরুণরা ২০ বছর বয়সী জামানুর ইসলামকে তাঁর ঘর থেকে ডেকে নিয়ে এসে ঘরের দরজার সামনেই ছুরিকাঘাত করে হত্যা করে। ছেলেকে ছুরিকাঘাত হতে দেখে জামানুরের মা চিৎকার করতে থাকলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে এম্বুলেন্স ও পুলিশ কল করলে তারা এসে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় জামানুর। এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত তিন ব্রিটিশ বাঙ্গালী তরুণকে গ্রেফতার করে সাউথ ইয়র্কশায়ার পুলিশ।