সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

টিউলিপের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে শেখ রেহানার সাথে ছবি তোলায় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতিকে দল থেকে অব্যাহতি

টিউলিপের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে শেখ রেহানার সাথে ছবি তোলায় যুক্তরাজ্য বিএনপির সহসভাপতিকে দল থেকে অব্যাহতি

শীর্ষবিন্দু নিউজ: বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে ছবি তোলা এবং তার নাতনি লেবার পার্টির এমপি টিউলিপের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে শেখ শামসুদ্দিন আহমেদ শামীমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতির পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ দলীয় এই সিদান্ত অনুমোদন করেছেন। শুক্রবার (১২ মে) যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সন্মেলন করেছেন শেখ শামসুদ্দিন আহমেদ শামীম। সেখানে বলেন, ২১ বছর বয়স থেকে বিএনপির সঙ্গে আছি । দীর্ঘ ২০ বছর সেন্ট্রাল লন্ডন বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমি বৃটিশ রাজনৈতিক দল লেবার পার্টির সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, গত শনিবার টিউলিপের নির্বাচনী প্রচারণায় একজন লেবার কর্মী হিসেবে মেয়র সাদিক খানের সঙ্গে অংশ নিয়েছিলাম। সেখানে শেখ রেহানার সঙ্গে তোলা ছবি কে বা কারা ফেইসবুকে আপলোড করে।

শামীম অভিযোগ করেন, লেবার এমপি টিউলিপের নির্বাচনী প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া ও শেখ রেহানার সাথে ছবি ফেইসবুকে আসায় যুক্তরাজ্য বিএনপি আমাকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে। এটা সম্পূর্ন অগণতান্ত্রিক।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ছবি থাকার পরও যুক্তরাজ্য বিএনপি সেলিম উদ্দিন নামে একজনকে নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি করেছে। অথচ একটা গ্রুপ ছবিতে শেখ রেহানার সঙ্গে দেখায় আমাকে অব্যাহতি দিল। অথচ বাংলাদেশের রাজনীতির সঙ্গে বৃটিশ রাজনীতির করার কোন সর্ম্পক নেই।

এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, এ ব্যাপারে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমাদের সাথে তার কোন ধরনের কথা বা যোগাযোগ হয়েছে কি না। জবাবে, তিনি বলেন, তার পক্ষ থেকে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সেক্রেটারী কয়সর আহমদের সাথে যোগাযোগ করা হলে তারা কোন আপস-সুরাহা করতে রাজি হননি।

সাংবাদিকরা আবারো প্রশ্ন করলে তিনি বলেন, তারেক রহমানের সাথে তার কোন কথা হয়নি। বা নিজ থেকে যোগাযোগের কোন ইচ্ছে নেই তার। তবে তারেক রহমান যদি তাকে ডেকে পাঠান তবে তিনি যাবেন এবং জাবাবদিহি করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026