শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮

পহেলা বৈশাখ ১৪২৪কে স্বাগত জানিয়ে লন্ডনের বাংলা টাউনে বৈশাখী মেলা আজ

পহেলা বৈশাখ ১৪২৪কে স্বাগত জানিয়ে লন্ডনের বাংলা টাউনে বৈশাখী মেলা আজ

শীর্ষবিন্দু নিউজ: পহেলা বৈশাখ ১৪২৪ স্বাগত জানাতে আজ ১৪ মে রবিবার বাংলা টাউনে লন্ডনে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

ব্রিটেনের স্থানীয় সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বাংলা টাউনের ওয়েভার্স ফিল্ডে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানব র‌্যালির মাধ্যমে মেলা শুরু হবে বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিবেন। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে র‌্যালী গিয়ে শেষ হবে ওয়েভার্স ফিল্ডে। যেখানে মেলার মূল আয়োজন।

এবারের মেলাকেও পরিবার বান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় বিশেষ ফ্যামেলী জোনের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্যামেলী জোনে শিশুদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। মেহদী, ফেইস পেইন্টিং ইত্যাদিও থাকবে সেখানে।

গত বছরের ন্যায় এবারের মেলায় মূল আয়োজনও হবে ওয়েভার্স ফিল্ডে। সেখানেই থাকবে প্রধান মঞ্চ এবং সবধরনের স্টল। এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকবে ফান ফেয়ারের ব্যবস্থা। মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হবে নৃত্য, সঙ্গীত ইত্যাদি।

এদিকে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মেলায় অংশ নেয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। মেয়র জন বিগস মেলার কমিউনিটি এনগেইজম্যান্ট কমিটিকে নিয়ে এই র‌্যালীর উদ্বোধন করবেন। মেলায় বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড মাইলস এবং ক্লোজ আপ ওয়ান খ্যাত লোক সঙ্গীত শিল্পী রিংকু যোগ দিবেন। এছাড়া ব্রিটেনে বাঙ্গালী কমিউনিটির পরিচিত শিল্পি এবং সাংস্কৃতিক গোষ্ঠি সমুহ দিনব্যাপী বিভিন্ন পরিবেশনায় অংশ নিবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026