রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৮

সেক্স বাড়াতে সাহায্য করে এই ৫টি এক্সারসাইজ়

সেক্স বাড়াতে সাহায্য করে এই ৫টি এক্সারসাইজ়

গোপন রোগ ডেস্ক: সারাদিনের ক্লান্তির পর একান্ত সময়ে পার্টনারকে খুশি করার ক্ষমতা থাকে না অনেকের শরীরে। যে কারণে সেক্স লাইফ ক্ষতিগ্রস্ত হয়।

কিন্তু এমন কিছু এক্সারসাইজ় আছে যার সাহায্যে সহজেই জাগতে পারে কামেচ্ছা। কী সেই এক্সারসাইজ়, চলুন জেনে নেওয়া যাক:

দা ব্রিজ

মূলত গ্রুটেন ও ভিতরের থাই পেশি মজবুত করতে এই এক্সারসাইজ়। হ্যামস্ট্রিং ও হিপ ফ্লেক্সারের পেশি স্ট্রেচ করতে সাহায্য করে। পেলভিক ফ্লোর পেশির কর্মক্ষমতা বাড়ায়। ফলে অরগ্যাজ়ম হতে কোনও অসুবিধা হয় না। উবুর হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো পাশে রাখুন। গোড়ালি ভাঁজ করুন। পায়ের পাতার মাঝে ফাঁক বাড়িয়ে দিন। এবার সেই অবস্থায় হিপ তুলে ধরুন ৩০ থেকে ৬০ সেকেন্ড। তারপর খুব আসতে হিপ নামান। এরকম ১০বার করুন।

২ প্ল্যাঙ্ক পোজ়

সারাশরীর ঝরঝরে করতে সাহায্য করে এই এক্সারসাইজ়। উবুর হয়ে শুয়ে পড়ুন। শরীরকে স্ট্রেচ করুন। হাত দুটোকে বুকের পাশে ভাঁজ করে কনুইয়ের উপর ভর দিন। পায়ের আঙ্গুলের উপরেও ভর দিন। ২০ সেকেন্ড ধরে রাখুন। এরকম অন্তত ১০বার করুন।

৩ ওপেন-লেগ রকার

শরীরের ভারসাম্য ও শক্তি বাড়ায় এই এক্সারসাইজ়। ক্লান্তি মিটিয়ে কামেচ্ছা জাগাতে সাহায্য করে। ভিতরের থাই মাসলকে নরম করে। বিভিন্ন ধরনের সেক্স পজ়িশন চেষ্টা করতে চাইলে থাই পেশি মজবুত হওয়া প্রয়োজন। প্রথমে যোগা ম্যাট্রেসে বসুন। বাবু হয়ে বসবেন না। সামনের দিকে পা রেখে বসুন। পায়ের পাতায় অনেকটা ফাঁক রাখুন। পিঠ টানটান করুন। পায়ের কাফ পেশি দু’হাতে ধরুন। এবার হিপের উপর ভর দেয় আস্তে আস্তে পা দুটো উপরের দিকে তুলে ধরুন। V-এর মতো দেখতে লাগবে। ২০ সেকেন্ড এই পজ়িশনে থেকে খুব আস্তে পা নামান যথাস্থানে। অন্তত ১০বার করলে কার্যকরী ফল পাবেন।

৪ স্কোয়াট

সার্বিক রক্ত চলাচলের জন্য স্কোয়াট খুব কার্যকরী এক্সারসাইজ়। পা ও গ্রুটেনের শেপ সুন্দর হয় এই এক্সারসাইজ়ের সাহায্য। সেক্সের কর্মক্ষমতাও বাড়ায়। পা ফাঁক করে দাঁড়ান। হাত দুটো সামনে কাঁধ বরাবর তুলে ধরুন। থাই পেশির উপর চাপ ফেলে বসার চেষ্টা করুন। পুরোপুরি বসতে চেষ্টা করুন। এটা অন্তত ১০বার করুন।

৫ পুশ আপ

স্কোয়াটের মতো পুশ আপেও সারাশরীরে রক্তসঞ্চালন বাড়ে। কাঁধ, গ্রুটেন, পা, হাত ও বুকের শেপ ভালো হয়। অনেকটা প্ল্যাঙ্কের মতোই এক্সারসাইজ়। শুধু কনুইয়ের উপর ভর না দিয়ে হাতের তালুর উপর ভর দিয়ে শরীরটাকে উপরে তুলে ধরুন। অন্তত ১০বার করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026