রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইমানুয়েল ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ইমানুয়েল ম্যাক্রন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফাবিয়াস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রনের নাম ঘোষণা করেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। ম্যাখোঁ দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন।

সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক বৈঠকে বসেন এমানুয়েল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026