শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৪

ফেঞ্চুগঞ্জে তালামীযের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বৃহস্পতিবার

ফেঞ্চুগঞ্জে তালামীযের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বৃহস্পতিবার

২০১৭ ইং সালে অনুষ্ঠিত দাখিল ও এস,এস, সি পরিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীয। অনুষ্ঠানটি ১৮ই মে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুর বাজারের সুগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি ও বাংলাদেশ আরবী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসেন, মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিজ কাওছার আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন – শিক্ষাবিদ নোমান আহমদ। আরোও বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী, সিলেট (পূর্ব) জেলা সভাপতি মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল-হাসান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাদ্বিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতাহার, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম তোফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, কাতার কেন্দ্রীয় আল ইসলাহ যুগ্ন সম্পাদক আবুল হুসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক শামসুদ্দোহা খান, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল জলিল, সিলেট (পূর্ব) জেলা সদস্য হাবিলুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উপস্তিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা তালামীয সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান সজীব, সাধারণ সম্পাদক শাহজাহান ছাদী।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026