রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫

লেবার প্রার্থী এমিলির ইনবক্সে আপত্তিকর মন্তব্য

লেবার প্রার্থী এমিলির ইনবক্সে আপত্তিকর মন্তব্য

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে বিরোধী লেবার দল থেকে আগামী ১০ই জুনের জাতীয় নির্বাচনে লড়ছেন এমিলি ওয়েন (২২)। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ক্ষমতাসীন দলের গুটো বেব।

ওয়েলসের আবারকোনয়ি থেকে প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলীয় টিকিট পেয়েছেন। কিন্তু তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ভীষণ ক্ষিপ্ত এমিলি। ২২ বসন্তের এই যুবতী রাজনীতিককে নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে আপত্তিকর মন্তব্যে সয়লাব।

তাতে তার কাছে জানতে চাওয়া হচ্ছে এমন সব প্রশ্নের উত্তর, যা ভাষায় প্রকাশ করা দুরূহ। জানতে চাওয়া হচ্ছে তার যৌন জীবন নিয়ে। তার অন্তর্বাসের সাইজ কত ইত্যাদি। এসবকে তিনি যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করেছেন। এতদিন বিষয়টি নিয়ে চুপচাপ ছিলেন। কিন্তু এখন আর পারছেন না।

তিনি এর জবাবে ফেসবুকে লিখেছেন, আমার কাছে বন্যার পানির মতো যেসব ম্যাসেজ আসছে তা গ্রহণযোগ্য নয়। তাতে জানতে চাওয়া হচ্ছে ভোট পাওয়ার জন্য আমি কি ধরনের ‘সেক্সুয়াল অ্যাক্ট’ করতে প্রস্তুত আমি। আমার অন্তর্বাসের সাইজ কত। নগ্ন হতে আমার কত ভোট প্রয়োজন। এ ছাড়া আরো আপত্তিকর মন্তব্য করা হচ্ছে।এসব মন্তব্যে ভীষণভাবে হতাশার মধ্যে আছেন এমিলি।

নির্বাচনী প্রচারণার এই মুহূর্তে তার প্রচারণায় নজর দেয়ার কথা। কিন্তু এমন সময়ে এ ধরনের আক্রমণে তিনি বিধ্বস্ত। কি ধরনের আক্রমণের শিকার হচ্ছেন তিনি তা প্রমাণ হিসেবে দেখাতে ওইসব মন্তব্যের অনেকটাই তিনি ফেসবুক একাউন্টে রেখে দিয়েছেন।

এ বিষয়ে এমিলি বলেছেন, জনগণ যদি তার কাছে রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি তার উত্তর দিতে প্রস্তুত। চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে এক্ষেত্রে যৌনজীবন উঠে আসতে পারে না।

তিনি ফেসবুকে লিখেছেন, রাজনীতি নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দেব। আলোচনা করবো। আমি রাজনীতি নিয়ে বিতর্কে যেতে চাই। এটাই গ্রহণযোগ্য। এক পর্যায়ে তিনিও আপত্তিকর ভাষায় তাকে আক্রমণকারীদের উদ্দেশে পোস্ট দিয়েছেন, যা এখানে প্রকাশ করা সমীচিন নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026