শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০

চীন থেকে ৬টি জাহাজ কিনবে বাংলাদেশ

চীন থেকে ৬টি জাহাজ কিনবে বাংলাদেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীন থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে।

চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো ক্রয় করা হবে।

আজ মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয় করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)।

জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।

এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের সময়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসি’র বহরে তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং দু’টি লাইটার ট্যাংকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026