রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬

সিলেট সদর (উত্তর) এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সিলেট সদর (উত্তর) এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সোমবার ১৫ই মে বিকাল সাড়ে ৬টায় সিলেট সদর (উত্তর) এসোসিয়েশনের আয়োজনে পূর্ব লন্ডনের উডিহ্যাম গার্ডেন হলে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন সাবেক ছাত্রনেতা জনাব ফয়জুল ইসলাম লস্কর আর সভা পরিচালনা করেন শাহিন আহমদ জয়েদ।

পুরো বৃটেন থেকে আগত সিলেট শহরের বাসিন্দাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র জনাব সেলিম উল্লাহ, সামসুজ্জামান সাবুল, আব্দুস ছাত্তার, সেলিম খাঁন, ধীমান দাশ, আবু বকর ফয়েজী সুমন, আব্দুল মুকিত, মমতাজ উর রহমান, সেলিম হোসেন, র্শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ, মুবিন চৌধুরী ময়না, শাহ নুরুল আমিন খোকা, সৈয়দ টিপু আহমদ, কাজী দিলয়ার হোসেন, আবরার বক্ত বাচ্চু, সিয়াব চৌধুরী, জাবেদ ইকবাল, আব্দুল বাসিত, সাহেদ আহমদ, লাবলু লস্কর, জামাল উদ্দিন, ফয়সল আহমদ, এনাম মিয়া, মুহিন আহমদ সহ আরো অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ওয়াটর্সআপ এসোসিয়েশনের নামে চালু করা হোক। যাতে সদস্যেরদের মধ্যে সকল ধরনের ম্যাসেজ প্রদানে সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা করা যায়।

সভায় সর্বসম্মতিক্রমে আরো সিদ্ধান্ত হয় যে, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে সিলেট সদর (উত্তর) এসোসিয়েশনের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী রামাদ্ধান মাসকে সামনে রেখে জুন মাসের ১২ তারিখে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে সার্বিক দায়িত্বে থাকবেন আবু বকর ফয়েজী সুমন, জাবেদ ইকবাল ও সুমন আহমেদ। আর এ বিষয়ে তদারকি করতে দায়িত্ব দেয়া হয় সেলিম উল্লাহ এবং শাহিন আহমদ জয়েদকে।

সিলেট সদর এসোসিয়েশন এর যে কোন বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে নিম্নোক্ত সদস্যেদের সাথে।

শাহিন আহমদ জয়েদ 079 3048 9187

সেলিম উল্রাহ 079 5635 2837

সুমন আহমেদ 079 5794 8446

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026