শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮

২৪ ঘন্টার খবর দ্রুত পাঠকদের কাছে পৌছে দিতে ব্রিটবাংলা২৪ এর যাত্রা শুরু

২৪ ঘন্টার খবর দ্রুত পাঠকদের কাছে পৌছে দিতে ব্রিটবাংলা২৪ এর যাত্রা শুরু

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটবাংলা নাম নিয়ে বৃটেন থেকে আগেও এই অনলাইন সাংবাদপত্রটি অনলেইনে তাদের সংবাদ সেবা চালিয়ে গেলেও এবার নতুন উদ্যেমে পাঠকদের কাছে নতুনভাবে উপস্থাপনে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মঙ্গলবার ১৬ই মে।

পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে আয়োজিত এই অনুষ্টানে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব ছাড়াও বসেছিল ব্রিটেনের বাংলা সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকদের এক মিলন মেলা। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি এলবি২৪ টিভিতে লাইভ দেখানো হয়।

সম্পাদক কামাল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশানারা আলী। অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশার নেতৃত্বে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ব্রিকবাংলা২৪.কমের বাটনে ক্লিক করেন।

এ সময় ব্রিটিবাংলার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন সম্পাদক কামাল মেহেদী। এতে নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন আহাদ চৌধুরী বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম, আইটি সম্পাদক ওয়ালিদ বিন খালিদ, কমিউনিটি সম্পাদক রেজাউল করিম মৃধা, ইয়ূথ সম্পাদক প্রপা রেজোয়ানা আনোয়ার, এসিসটেন্ট ইয়ূথ সম্পাদক হামিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু। সম্পাদক কামাল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশানারা আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশানারা আলী বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে আমি কামাল মেহেদীকে চিনি অনেকদিন ধরে। আমি খুবই আশা করি তিনি তার টিমকে নিয়ে ব্রিটবাংলা২৪ এর মূল উদ্যেশ্যে খুবই সচিন্তিতভাবে সম্পাদন করবেন। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। যদিও আপনারা জানেন খুব নিকটবর্তী পার্লামেন্ট নির্বাচন।

তাই আমাকে ক্যাম্পেইনে ব্যস্থ থাকতে হচ্ছে। পরিশেষে তাঁর রাজনৈতিক সহযোগিতার জন্যে বিলাতে বাংলা মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এতে আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ পাশা, ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, জিএলএ মেম্বার উমেষ দেশাই, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমদ, সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শুয়েব।

এছাড়াও চ্যানেল এসের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খান, চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রেজোয়ানা আনোয়ার, ইকরা বাংলা টিভির হেড অব প্রোডাকশন হাসান হাফিজুর রহমান পলক, সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক তারেক চৌধুরী, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সহুল আহমদ মুকু, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল কাইয়ূম, বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রূপি আমিন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুস্তাক বাবুল, সিনিয়র কমিউনিটি এক্টিভিস্ট নাজনীন সুলাতানা শিখা, বাংলা পোস্টের সালেহ আহমদ, কবি মুস্তফা কামাল, দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তাবারুকুল ইসলাম, তাজ একাউনটেন্সের প্রধান আবুল হায়াত নুরুজ্জামান, হেমলেটস ট্রেনিং সেন্টারের জামাল আহমদ, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারী সিরাজুল বাসিত চৌধুরী, ক্যাপিটাল সলিসিটার্সের সৈয়দ ইকবাল, কালাম সলিটিসিটার্সের প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাল, সিটি গেইট সলিসিটর্সের দেওয়ান মেহেদী,

এছাড়াও আরো বক্তব্য রাখেন এলবি২৪ টিভির শাহ ইউসুফ, সাংবাদিক শাহ বেলাল, সাংবাদিক হাফেজুল করমি রাকিব, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, সাংবাদিক মুহাম্মদ সুবহান, সাংবাদিক আব্দুল কাইয়ূম মুরাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েস, সাংবাদিক ওমর ফারুক, ব্যারিষ্টার মাহমুদুল হক, সাংবাদিক সুমন আহমদ, হাসনাত চৌধুরী, কবি শাহ শামীম,সাংবাদিক সেলিনা আক্তার, লিগ্যাল এক্সিকিউটিভ মুজাহিদ রহমান, ফটো সংবাদিক জিএর সোহেল, শহিদুল ইসলাম মামুন সিনিয়র জয়েন্ট সেক্ৰেটারী যুক্তরাজ্য বিএনপি , শিক্ষাবিদ রেবেকা সুলতানা, সৈয়দ জহুর উল হক আরো অনেকে।

অনুষ্টানে আগত সকল অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্রিটবাংলা২৪ তাদের লক্ষ্যে নিয়ে সামনে এগিয়ে যাক। ২৪ ঘন্টার সঠিক সংবাদ পরিবেশনে তাদের ভুমিকা সচেষ্ট থাকুক। যে কোন ধরনের সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসবেন বলে উল্লেখ করেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026