মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৯

ইলেকশন কোর্টের রুলিং এর উপর সাবেক মেয়র লুৎফুর রাহমানের আইনি চ্যালেঞ্জ

ইলেকশন কোর্টের রুলিং এর উপর সাবেক মেয়র লুৎফুর রাহমানের আইনি চ্যালেঞ্জ

এম জি ফায়ছাল আহমেদ: ইলেকশন কমিশনার রিচারড মাউরির রায়ের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লু্ৎফুর রহমান এক আইনি চ্যালেঞ্জ ছুড়েছেন অদ্য বুধবার। সাবেক মেয়র লুতফুর রহমানের বিরুদ্ধে আনা ভোট কারচুপি ও দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে পাঁচ বছর মেয়াদে নিষেধাজ্ঞা জারি করে ইলেকশন কমিশনার রিচারড মাউরির কোর্ট।

তে তিনি মেয়র হিসেবে তার পদ হারান, পরবর্তী পাঁচ বছরের মধ্যে কোন নির্বাচন না করার নিষেধাজ্ঞা এবং ২৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আজ বুধবার রয়্যাল কোর্ট অফ জাস্টিস সাবেক মেয়র লুতফুর রহমানের জুডিশিয়াল রিভিউর আবেদনটি গ্রহন করেছে। ফলে ইলেকশন কমিশনার রিচারড মাউরির বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন কিছু পাওয়ার আশা জেগেছে বলে অনেকের ধারনা।

যে অভিযোগের ভিত্তিতে লুতফুর রহমানের মেয়র পদ কেড়ে নেয়া, পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও ২৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল তা পরবর্তীতে পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বাতিল বলে গন্য করে। কারন অভিযোগের সাক্ষ্য প্রমান যথেষ্ট অপর্যাপ্ত ছিল।

জুডিশিয়াল রিভিউর আবেদনে লুতফুর রহমান রয়্যাল কোর্ট অফ জাস্টিসকে জানান, হয় রিচারড মাউরির রায়কে বদল করা হোক না হয় ক্রিমিনাল মামলা রজ্জু করা হোক তাঁর বিরুদ্ধে। লুতফুর রহমান যুক্তি দেখান যে, ইলেকশন কোর্টের রায় ইউরপিয়ান কনভেশনের হিউম্যান রাইটসের সাথে অসঙ্গতিপূর্ণ।

যেখানে বলা হয়েছে, একজন নাগরিক দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত তিনি সকল নাগরিক সুবিধা ভোগ করতে পারেন। ইলেকশন কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট একই মানদণ্ডে বিচার পরিচালিত হয় যেখানে সন্দেহাতীতভাবে দোষ প্রমান করতে হয় বিচারকার্যে। সুতরাং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইলেকশন কোর্টের রায় বলবত থাকা যৌক্তিক নয়।

উল্লেখ্য যে, টাওয়ার হেমলেটসের বাসিন্দা অ্যান্ডি ইরমালের নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলনকারীরা ২০১৫ সালে লুৎফুর রাহমানের বিরুদ্ধে Representation of The People Act অনুযায়ী আইনী ব্যবস্থা গ্রহণ করার আন্দোলন করেন।

এ বিষয়ে জানতে চাইলে অ্যান্ডি ইরলাম জানান, হাইকোর্ট কেন এই সিদ্ধান্ত নিলো তা বুঝতে পারছেন না।

উল্লেখ্য যে, ইলেকশন কমিশনার রিচারড মাউরি লুতফুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের মেয়র নির্বাচন বাতিল ঘোষণা করা হয় এবং এক বছর পর পুনঃনির্বাচন হলে লেবার পার্টির প্রার্থী জন বিগস বিজয়ী হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026