আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোট দিতে ভোটার তালিকানা নাম নিবন্ধনের শেষ তারিখ হচ্চেছ ২২ মে। যারা তাদের বর্তমান ঠিকানায় এখনো নিজেদের নাম নিবন্ধন করেননি, তাদেরকে www.gov.uk/registertovote এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্টার করতে অনুরোধ করা হয়েছে।
টা
ওয়ার হ্যামলেটসের বাসিন্দারা আসন্ন নির্বাচনে বেথনাল গ্রীণ এন্ড বো এবং পপলার এন্ড লাইমহাউজ এই দুটি সংসদীয় আসনে ভোট প্রদান করবেন।
যে সকল ভোটার ৮ জুন সরাসরি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল অথবা প্রক্সি ভোটের জন্য আবেদন করতে পারেন। পোস্টাল ভোটের জন্য আবেদন করার শেষ সময় হচ্চেছ ২৩ মে মঙ্গলবার বিকাল ৫টা। আপনার পক্ষে অন্য কাউকে ভোট দেয়ার জন্য মনোনীত করার অর্থাৎ প্রক্সি ভোটের জন্য আবেদন করার শেষ সময় হচ্চেছ ৩১ মে বুধবার বিকাল ৫টা।
টাওয়ার হ্যামলেটসের ইলেক্টোরাল রেজিষ্ট্রেশন অফিসার, উইল টাকলি বলেন, সাধারণ নির্বাচনের রেজিষ্ট্রেশন ডেডলাইন দ্রুত এগিয়ে আসছে। আর মাত্র কয়দিন বাকি। টাওয়ার হ্যামলেটসের যে সেকল বাসিন্দা এখনো নাম নিবন্ধন করেননি, ৮ জুনের নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ২২ মের মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে কারা টাওয়ার হ্যামলেটসের প্রতিনিধিত্ব করবেন, তা নির্ধারণের সুযোগ হচ্ছে এই নির্বাচন। আমরা চাই না কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হন।
ইলেক্টোরাল কমিশনের হেড অব ক্যাম্পেইন ইমা হার্টলি বলেন, আমাদের এক গবেষনায় দেখা গেছে যে, যারা অতি সম্প্রতি ঘর বদলান, তাদের অনেকেই ভোটার তালিকায় নাম নিবন্ধন থেকে বাদ পড়ে যান। অনেকেই এটা ভাবেন যে কাউন্সিল টেক্স এর জন্য আবেদন করলেই ইলেক্টোরাল রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়া যায়, কিন্তু এটা ঠিক না।
আপনি যদি গত কয়েক মাসের মধ্যে বাসা বদল করে থাকেন, তাহলে এখনই অনলাইনে গিয়ে মাত্র ৫ মিনিটে ভোটার তালিকায় নিজের নামটা অন্তুর্ভূক্ত করে নিন। আসন্ন জেনারেল নির্বাচনে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেসম্পর্র্কে আরো তথ্য জানতে চাইলে www.towerhamlets.gov/vote এই ওয়েবসাইট ভিজিট করুন অথবা ০২০ ৭৩৬৪ ০৮৭২ নাম্বারে ফোন করুন।
– সংবাদ বিজ্ঞপ্তি