বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৪

রিকশায় চড়িয়ে টিপু সুলতানও চাকরি চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

রিকশায় চড়িয়ে টিপু সুলতানও চাকরি চাইলেন প্রধানমন্ত্রীর কাছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী রিকশাচালক চালক টিপু সুলতানও চাকরি চাইলেন প্রধানমন্ত্রীর কাছে।

র আগে গোপালগঞ্জে গিয়ে ভ্যানে চড়ার পর তার চালক ইমাম শেখকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেন।

এবার নেত্রকোণার হাওরাঞ্চল পরিদর্শনে গিয়ে টিপু সুলতানের রিকশায় চড়ে দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সাথে আলাপকালে এ প্রত্যাশা জানিয়েছেন টিপু সুলতান।

প্রধানমন্ত্রী রিকশায় উঠে তার নাম জিজ্ঞেস করেছেন জানিয়ে টিপু বলেন, লেখাপড়া কতদূর করেছি সে কথাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আমার রিকশায় উঠায় আমি খুব খুশি। আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী আমাকে যদি একটা চাকরি দেয় তাহলে আমার সংসারটা ভালো চলবে।

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিরা গ্রামের রিকশা মোকবুল হোসেনের ছেলে টিপু নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বাবা-মা ছাড়া ৫ ভাই ও ৫ বোনের সংসারে তিনি দ্বিতীয় সন্তান। বাবা কৃষি কাজ করেন।

টিপু সুলতান বলেন, আড়াইটার সময় আমার রিকশায় চড়ে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫০ গজ দূরের ডাকবাংলোতে যান প্রধানমন্ত্রী। ৫ মিনিটের যাত্রা ছিল এটি। প্রধানমন্ত্রীকে ওই ডাকবাংলোয় নিয়ে যেতে জেলা প্রশাসন আগে আমাকে ঠিক করে রেখেছিলেন। এজন্য আমাকে রিকশাসহ নেত্রকোনা থেকে খালিয়াজুড়ী নিয়ে যাওয়া হয়। যাত্রা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়াজুড়ীতে রিকশায় চড়েন প্রধানমন্ত্রী। পিআইডির পাঠানো একটি ছবিতে সরকার প্রধানকে ইট বিছানো একটি রাস্তায় রিকশা আরোহী হিসেবে দেখা যায়।

আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ফসলহানির পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026