সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬

বি.এ এক্সচেঞ্জের নতুন সার্ভিস অনলাইন রেমিটেন্স মডিউল চালু উপলক্ষ্যে লন্ডনে সংবাদ সম্মেলন

বি.এ এক্সচেঞ্জের নতুন সার্ভিস অনলাইন রেমিটেন্স মডিউল চালু উপলক্ষ্যে লন্ডনে সংবাদ সম্মেলন

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপল রোডে বি.এ এক্সচেঞ্জের শাখা চালু হয় ২০১১ সালে। প্রবাসে কমিউনিটির জন্য সার্ভিস দিতে এবার চালু হলো অনলাইন রেমিটেন্স মডিউল (অআরএম)।

এ উপলক্ষ্যে শুক্রবার ১৯শে মে পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপলস্থ রোডের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে বক্তব্যে রাখেন বাংলাদেশ থেকে আগত ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও মানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী।

এছাড়াও আরো বক্তব্যে রাখেন, বিএ এক্সচেঞ্জের লন্ডন এর পরিচালক ও সিইও এবিএম কামরুল হুদা আজাদ। এ সময় উপস্থিত ছিলেন লন্ডনের বিএ এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার মোহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ ফরহাদ ও আনোয়ার সেলিম প্রমূখ।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লন্ডন এর পরিচালক ও সিইও এবিএম কামরুল হুদা আজাদ ও প্রেসিডেন্ট ও মানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী।

সংবাদ সম্মলনে উপস্থিত বিলেতের সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বিএ এক্সচেঞ্জের লন্ডন এর সিইও এবিএম কামরুল হুদা আজাদ বলেন, প্রবাসীরা বাংলাদেশে টাকা প্রেরণের ক্ষেত্রে যাতে কোনো ভোগান্তির শিকার না হন তাই আমরা শতভাগ সেবা দেয়ার চেষ্টা করছি। বিএ এক্সচেঞ্জের ফোন সার্ভিস ব্যাবহার করে গ্রাহকেরা রেমিটান্স প্রেরণ করে লাভবান হচ্ছেন। এসব সার্ভিসের ধারাবাহিকতায় এবার আমাদের নতুন সংযোজন অনলাইন রেমিটান্স মডিউল সার্ভিস ( ওআর এম )।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও মানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী বলেন. ব্যাংক এশিয়া আস্থা বিশ্বস্ততার সহিত টাইম, ভিজিট, কস্ট এসব সঠিক মূলায়ন করে গ্রাহকের সেবা দিয়ে আসছে। ২০১১ সালে ১ জুন পূর্ব লন্ডনে বিএ এক্সচেঞ্জ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এখনো সুনামের সাথে প্রবাসে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।

বি.এ এক্সচেঞ্জের কাস্টমাররা আউট অব সার্ভিস নিতে পারবেন। এছাড়া নতুন আ্যাপস ব্যবহার করে এন্ড্রওয়েড মোবাইল থেকেও এই সেবা পাওয়া যাবে। বি.এ এক্সচেঞ্জ সপ্তাহে সাত দিনই সেবা দেয়ার চেষ্টা করছে বলে জানান কতৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026