শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৪

সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো শনিবার।

একইদিন নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ২১টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯ ঘটিকা থেকে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ভোট গণনা শেষে ঐদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মোঃ ছাদেক, আপীল বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এম. এ. হান্নান সেলিম ও এ. এ. এম. মিরাজ, নির্বাচন পর্যবেক্ষক এডভোকেট মোঃ মফুর আলী পিপি, এডভোকেট নিজাম উদ্দিন অতিরিক্ত পিপি, এম. এ. মতিন প্রমুখ।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ মে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, অর্ডিনারী শ্রেণী থেকে খন্দকার সিপার আহমদ, মোঃ হিজকিল গুলজার, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ। এসোসিয়েট শ্রেণী থেকে থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মোঃ লায়েছ উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মিন্টু, আলহাজ্ব মোঃ আতিক হোসেন।

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ডের পক্ষ থেকে প্রশাসন, প্রার্থী ও ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026