মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২

ভারতের সঙ্গে ৬৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি করল ইসরাইল

ভারতের সঙ্গে ৬৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি করল ইসরাইল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইল ভারতের সঙ্গে নতুন করে ৬৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি সই করেছে। চুক্তি অনুসারে, ইহুদিবাদী সরকার ভারতীয় নৌবাহিনীকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র দেবে।

রোববার এক বিবৃতিতে ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বলেছে, ইসরাইলের এ কোম্পানি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ‘ভারত ইলেক্ট্রেনিক্স লিমিটেড’কে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বারাক- সরবরাহ করবে।

এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের চারটি যুদ্ধাজাহাজে বসানো হবে। দাবি করা হয়- বিমান, হেলিকপ্টার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানসহ সব ধরনের আকাশভিত্তিক হুমকি নস্যাৎ করতে পারে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

এর এক মাস আগে ইসরাইল জানিয়েছিল, তারা ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে। তেল আবিব বলেছে, ইসরাইলের ইতিহাসে এটাই অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026