রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

বিসিএর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট কামাল-সেক্রেটারী ওলি-ট্রেজারার সাইদুর নির্বাচিত

বিসিএর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট কামাল-সেক্রেটারী ওলি-ট্রেজারার সাইদুর নির্বাচিত

শীর্ষবিন্দু নিউজ: অবশেষে ব্রিটেনের কারী শিল্পের ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন বালাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের ১১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম কামাল ইয়াকুব, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অলি খান, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী হিসেবে রয়েছেন মিতু চৌধুরী। এছাড়া কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জামাল উদ্দিন মখদ্দুস।

রবিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের হ্যারো রোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির ঘোষণার আগে বিদায় কমিটির প্রেসিডেন্ট পাশা খান্দকারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী এম এম মুনিম এর পরিচালনায় তাদের কার্যকালের শেষ এনইসি সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত বছরের আর্থিক রিপোর্টসহ সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সেক্রেটারী জেনারেল এম এ মুনিম। এসময় উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারী এম এফ উদ্দিন। সভায় সংগঠনের পক্ষে সার্বক্ষনিক ভূমিকা রাখায় অফিস সহকারী আলী বাবর চৌধুরীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার শেষে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করা করেন বিদায়ী প্রেসিডেন্ট ও সেক্রেটারী

বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন বিসিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল উদ্দিন, মোজাহিদ আলা চৌধুরী, এনামুল হক চৌধুরী, শাহ আব্দুল মালিক আজাদ, রফিক মিয়া, আব্দুল সুলমান জেপি, দরছ আহমদ, মোহাম্মদ মঈনুল আমিন বুলবুল, মোহাম্মদ ইউসুফ সেলিম, আনিসুল হক চৌধুরী, সৈয়দ হাসান আহমদ, টিপু রহমান, মঈন উদ্দিন, মেহেরুল ইসলাম।

ভাইস-প্রেসিডেন্টরা হচ্ছেন: আব্দুল হান্নান ,শাকুর আলী, সাব্বির আহমদ চৌধুরী, শামীম আহমদ,মাসুদ আহমদ, মানিক মিয়া, আব্দুল লতিফ কাওসার, আব্দুল সোফান, আব্দুল হাকিম আজাদ, আব্দুল মন্নান, আবিদুর রহমান বাবুল, মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, ফিরুজুল হক, মোহাম্মদ নাজাম উদ্দিন নজরুল, গোলাম রব্বানী আহমদ, আব্দুল হাফিজ, আব্দুল খালিক চৌধুরী।

ডেপুটি সেক্রেটারী জেনারেল হেলাল মালিক, জুনু মিয়া, চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, জয়েন্ট চীফ ট্রেজারার মোহাম্মদ ফয়জুল হক ও জিয়া আলী, ডেপুটি অরগ্যানাইজিং সেক্রেটারী শহীদুল হক চৌধুরী লিটন, দিলোয়ার হোসেন, মেম্বারশীপ সেক্রেটারী সাইফুল আলম।

জয়েন্ট মেম্বারশীপ সেক্রেটারী নাজ ইসলাম,আশরাফ তালুকদার, পাবলিক রিলেশন সেক্রেটারী আমিনুর রশীদ সেলিম, এ্যাসিসটেন্ট পাবলিক রিলেশন সেক্রেটারী আনোয়ারুল ইসলাম ও হুমায়ূন রশীদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, এ্যাসিসটেন্ট প্রেস এন্ড পাবিলিকেশন সেক্রেটারী সুরুক মিয়া, ট্রেনিং এন্ড এডুকেশন সেক্রেটারী ফজলে রাব্বী চৌধুরী, সহ আব্দুল কাদির, সোসিয়াল এন্ড কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, স্পোর্টস সেক্রেটারী মহিদুল হোসেন কামালী নইসি।

মেম্বাররা হলেন পারভেজ আহমদ, সিরাজুল ইসলাম, রওশন আলী বুলবুল, আব্দুল মালেক, আবজল হোসেন, আবদাল মিয়া, লুদু মিয়া চৌধুরী, আলতাফ হোসেন, আনসার মিয়া, আবুল মনসুর জুয়েল, আব্দুল হক, আলা উদ্দিন, আব্দুল সোফান, ওয়াহিদ রহমান বুলু, বাদশা কাদির, আব্দুল মতিন তালুকদার, আহমদ আলী, সেলিম চৌধুরী, আব্দুল রাজ্জাক,  বদরুল উদ্দিন রাজু, জুবায়ের জামান, যায়েদ আলী, আব্দুল কাদির, আশরাফ হোসেন মুকুল, শামসুল এ খান শাহীন, মুহিবুর রহমান, সালিকুর রহমান, মাসুম আহমদ, গোলাম রব্বানী আহাদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোসলেহ আহমদ, জিয়াউল হক, ফজলুর রহমান, সাহাব উদ্দিন, হোসেন আহমদ, শিপু মিয়া, মোস্তাফিজুর খন্দকার পায়েল, জাহাঙ্গীর খান, শিলু মিয়া, আলতাফুর রহমান শাহীন, সৈয়দ আবুল মনসুর লিলু, গোলাম খান নুরানী, রেহান খান,ফয়সল চৌধুরী, টিপুু মিয়া, আতাউর রহমান লায়েক, ইয়ামীন দিদার, আতিকুর রহমান, তৌরিছ আলী, আব্দুল হক, মোহাম্মদ গনি, আব্দুল করিম নাজিম, আতাউর রহমান, হেলাল উদ্দিন, সিদ্দিকুর রহমান জয়নাল, ওয়ালিউর রহমান চৌধুরী টিপু, পাশা খন্দকার, এম এ মোনিম, বজলুর রশীদ এমবিই, এ এস এম আহমদ বাবলা।

নবগঠিত কমিটির প্রেসিডেন্ট কামাল ইয়াকুব এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারীর পরিচালনায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এনএসি সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নব নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন এবং সদ্য সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, আমাদের কাজ হচ্ছে সাবেক কমিটির সফলতাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে চলা। আমরা স্টাফ সংকট সমাধানের দাবীতে ট্রাফলগার স্কয়ারে সমাবেশ করার ঘোষনা দিয়েছি আশাকরি সকলের সহযোগিতা পাব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026