বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩

রেনেসাঁর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচন অনুষ্ঠিত: বিলেতের প্রবীণ দুই কবিকে সম্মাননা প্রদান

রেনেসাঁর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচন অনুষ্ঠিত: বিলেতের প্রবীণ দুই কবিকে সম্মাননা প্রদান

শিহাবুজ্জামান কামাল: বিলেতের প্রাচীনতম সাহিত্য সংগঠন রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্বাচন ২০মে শনিবার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর সভাপতি কবি মোঃ রহমত আলী পাতনীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যারিটি সংস্থা মুসলিম এইডের ঊর্ধ্বতম কর্মকর্তা মিঃ বেলায়েত কোকার এমবিই, সাবেক মেয়র ও কাউন্সিলার সর্দার আব্দুল আজিজ, ইস্ট লন্ডন মসজিদ ও এলমসির সেক্রেটারি জেনারেল আয়ুব খান, গ্রেটার সিলেট কাউন্সিলের ভাইস চেয়ার ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা এম এ মান্নান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আহমেদ মালিক, দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডিপুটি মেয়র, কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার মোহাম্মস মোস্তাকিম, সাপ্তাহিক জনমত পত্রিকার চেয়ারম্যান ডঃ আতিক চৌধুরি ও জনমত পত্রিকার এমডি আমিরুল ইসলাম চৌধুরী।

সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক আফসর উদ্দিন, কাউন্সিলার মায়ুম মিয়া, কাউন্সিলার শাহ আলম, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ার আলহাজ ইছবাহ উদ্দিন, সাংবাদিক জহুরুল হক, শিক্ষক গোলাম কাদির চৌধুরী শামিম, জিএসসি ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কমিউনিটি ব্যক্তিত্ব হাজী ফারুক মিয়া, মোঃ কামাল মিয়া, এম এ সালাম, আলহাজ তোহা মোস্তফা, মনসুর আহমদ প্রমুখ।

সভাপতির স্বাগত বক্তব্যে কবি মোঃ রহমত আলী পাতনী বলেন হাঁটি হাঁটি পা পা করে রেনেসাঁ ৩২ বছরে পদার্পণ করল। বিলেতে সাহিত্য চর্চা ও বিকাশে রেনেসাঁ এক উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছে। এই দীর্ঘ সময়ে রেনেসাঁ সৃষ্টি করেছে অনেক কবি সাহিত্যিকের।

সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন রেনেসাঁর সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষ।

রেনেসাঁর পেট্রন কে এম আবুতাহের ছৌধুরি বলেন, বিলেতে বাংলা সাহিত্যের বিকাশ এবং সামাজিক বিপ্লবের মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে রেনেসাঁ তার বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে এবং একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি রেনেসাঁর সকল দায়িত্বশীল, সদস্য এবং উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি দবিরুল ইসলাম চোউধুরি, কবি ডঃ আমান উল্লাহ অশ্রু, মোঃ রহমত আলী পাতনী, কবি শাহ সোহেল আমিন, লেখক ও সাংবাদিক আমিমুল এহসান তানিম, কবি আব্দুল হান্নান, কবি আব্দুল মুহিদ, আব্দুর রৌফ কাব্য, আব্বাছ উজ জামান প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন রেনেসাঁর সহ সভাপতি কবি শেখ মোহাম্মদ জাবেদ আলী, সহ সভাপতি মাওলানা আবুল হাসানাত চৌধুরী, বাউল কবি শাহ দেলাওর আলী, শিহাবুজ্জজামান কামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন রেনেসাঁ হচ্ছে সাহিত্যের পাঠসালা। এখানে সাহিত্য চর্চা করে সাহিত্যাঙ্গোনে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমন্ত্রিত অতিথিরা রেনেসাঁর বিগত দিনের বিভিন্ন কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও রেনেসাঁর সাহিত্য কর্মের ধারা যাতে অব্যাহত থাকে সেব্যাপারে নানা পরামর্শ দেন এবং রেনেসাঁর উন্নয়নমুখী নানা কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের পক্ষ থেকে এবার বিলেতের দুজন প্রবীণ কবি, কবি ডঃ আমান উল্লাহ অশ্রু ও কবি দবিরুল ইসলামকে তাদের সৃজনশীল সাহিত্য কর্মের জন্য সম্মাননা প্রদান করা হয়।

সভায় ২০১৭- ২০১৯ সালের জন্য রেনেসাঁর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

রেনেসাঁর নির্বাচিত নতুন কর্মকর্তারা হলেন, সংগঠনের পেট্রন কে এম আবুতাহের চৌধুরী।

সভাপতিঃ মোহাম্মদ রহমত আলী পাতনী। সহসভাপতিঃ মোহাম্মদ জাবেদ আলী। সহসভাপতিঃ আবুল হাসানাত চৌধুরী।

সাধারণ সম্পাদকঃ শিহাবুজ্জামান কামাল। সহসাধারণ সম্পাদকঃ আমিমুল এহসান তানিম। কোষাধ্যক্ষঃ মুহাম্মদ মুহিদ।

প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ আব্দুল বাছিত বাদশা। সাহিত্য সম্পাদকঃ মোহাম্মদ এ মুনিম জাহেদী ক্যারল।সাংগঠনিক সম্পাদকঃ হাজী ফারুক মিয়া। যোগাযোগ সম্পাদকঃ আব্দুল মালিক কুটি। সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী। সমাজসেবা সম্পাদকঃ তোহা মোস্তফা। যুব সম্পাদকঃ শামসুজ্জামান।

সদস্যঃ শেখ ফারুক আহমদ, আবু সুফিয়ান চৌধুরী, ইয়াওর উদ্দিন, মোহাম্মদ আবুল হাসানাত, শাহ এনায়েত করিম ও খিজুরুল ইসলাম।

উপদেষ্টাঃ কবি দবিরুল ইসলাম চৌধুরী, রফিক আহমদ রফিক, আলহাজ নুর বখশ, আলহাজ তাহির আলী।

রেনেসাঁর নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সর্দার আব্দুল আজিজ, কাউন্সিলার অহিদ আহমদ ও কাউন্সলার মোহাম্মদ মুস্তাকিম।

সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ রহমত আলী পাতনী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও রেনেসাঁর কার্যক্রম যাতে আরো বেগবান হয় এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় ‘পাঞ্জেরী’ নামক রেনেসাঁ একটি সুন্দর ম্যাগাজিন প্রকাশ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026