রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে জরিপে হিজাবের বিজয়

রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে জরিপে হিজাবের বিজয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। মুসলমানরা সংখ্যায় মোট জনসংখ্যার ১৪ শতাংশ। রাশিয়াজুড়ে মসজিদ ও মাদরাসার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর পুতিন সরকার এটা বিশ্বের সামনে নানাভাবে প্রকাশে মরিয়া।

রাজধানী মস্কোতে তাতার মুসলিমদের নামে বহু রাস্তার নামকরণ, দীর্ঘদিন বন্ধ থাকা মস্কোর কেন্দ্রীয় জামে মসজিদ আধুনিকায়নের পর নামাজের জন্য খুলে দেওয়া এবং পরীক্ষামূলক ইসলামি ব্যাংকিং চালুর কথাও বেশ ঘটা করে প্রচার করা হয় সরকারের তরফে।

তার পরও মুসলমানর কিছুটা অস্বস্তিতে অাছেন হিজাব প্রশ্নে। কারণ, রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে এখনও হিজাব অনুমোদিত পোশাক হিসেবে স্বীকৃতি পায়নি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিহিতরা অংশ নিতে পারে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এমতাবস্থায় রাশিয়ায় হিজাব প্রশ্নে বেশ কয়েকটি জরিপ পরিচালিত হয়েছে। ওই সব জরিপে হিজাবের পক্ষে সমর্থন দিয়ে শিক্ষার্থীরা মতামত দিয়েছেন।

জরিপে মোট ১ লাখ ৭ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮২ শতাংশ অর্থাৎ ৮৮ হাজার ৬২ শিক্ষার্থী হিজাবের পক্ষে রায় দিয়েছে। ১৬ শতাংশ অর্থাৎ ১৭ হাজার ৫৫২ জন শিক্ষার্থী হিজাবের বিপক্ষে আর ২ শতাংশ শিক্ষার্থী মতামত প্রদান থেকে নিজেকে বিরত রাখে।

এই জরিপের ফলাফল দেখে অনেক রাশিয়ান হিজাব নিষেধাজ্ঞার প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছেন, হিজাব নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার সমাজকে ধ্বংস করে দেওয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026