রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫

যুুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি: নামছে সেনাবাহিনী

যুুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি: নামছে সেনাবাহিনী

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্য জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পরিস্থিতিকে বর্ণনা করতে ইংরেজিতে ক্রিটিক্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে।

শিগগিরই যেকোন সময়ে আরো হামলার ঝুঁকি রয়েছে এমনটা বোঝাতে এ শব্দটি বা সতর্কতা লেভেল ব্যবহার করা হয়। ওদিকে সোমবার দিবাগত রাতে ম্যানচেস্টারে অ্যারিনা কনসার্টে হামলাকারীকে চিহ্নিত করেছে বৃটিশ পুলিশ।

তারা জানিয়েছে হামলাকারীর নাম সালমান আবেদি। তার জন্ম ম্যানচেস্টারে। সে লিবিয়ান বংশোদ্ভূত। তবে ওই হামলা সে এক চালিয়েছে নাকি তার কোন সহযোগী ছিল সে বিষয়টি অনুসন্ধান করছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে যে সতর্কতা জারি করা হয়েছে তার ফলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এরই মধ্যে নিহত চারজনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ বছর বয়সী সাফি রোজ রুসসে। নিহত আরেকটি বালিকার নাম অলিভিয়া ক্যাম্পবেল (১৫)। হামলা ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে বৃটিশ প্রধানমন্ত্রী মঙ্গলবারই তার মন্ত্রীপরিষদকে নিয়ে বৈঠক করেন।

তারপর তিনি বলেছেন, সশস্ত্র পুলিশ সদস্যদের পাশাপাশি মোতায়েন করা হবে সেনাবাহিনীর সদস্যদের। আগামী দিনগুলোতে বড় কোন ইভেন্টে মোতায়েন করা হতে পারে সেনা সদস্যদের।

বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্রাঙ্ক গার্ডনার বলেছেন, এর আগে রিপোর্টে বলা হয়েছে মোতায়েন করা হবে ৫০০০ সেনা সদস্য। তবে এ সংখ্যা সঠিক নয়। এ সংখ্যা হবে কয়েক শত। বর্তমানে যুক্তরাজ্যজুড়ে যে সতর্কতা জারি করা হয়েছে অতীতে মাত্র দু’বার এমনটি করা হয়েছিল। এ সিদ্ধান্ত নেয়া হয় জয়েন্ট টেররিজম এনালাইসিস সেন্টার থেকে।

এটি পুলিশ, সরকারির বিভিন্ন বিভাগ ও এজেন্সির বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ। এ গ্রুপটি এর আগে ২০০৬ সালে এমন সতর্কতা জারি করা হয়েছিল। সেবার বিমান পরিবহনে তরল বোমা হামলার ষড়যন্ত্র নস্যাতে এ ব্যবস্থা নেয়া হয়েছিল। ওদিকে ম্যানচেস্টার হামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের এসিসট্যান্ড কমিশনার মার্ক রাউলি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026