শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্ধারিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পুষ্প কমল দহল। ধারণা করা হচ্ছে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।

২৪ মে বুধবার স্থানীয় টেলিভিশনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে পুষ্প কমল দহল বলেন, একজন রাজনীতিক, পার্লামেন্টারিয়ান এবং একজন নাগরিক হিসেবে দেশের উন্নয়নে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আজ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি।

ওই ভাষণে তিনি তার সরকারের অবদানের কথা তুলে ধরেন। গত বছরের আগস্টে একটি চুক্তির অংশ হিসেবে স্থানীয় নির্বাচনের পর তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। ওই চুক্তি অনুযায়ীই ক্ষমতায় এসেছিলেন পুষ্প কমল দহল।

রাজনীতিতে আসার আগে এক দশক ধরে পুষ্প কমল দহল মাওবাদী বিদ্রোহে নেতৃত্ব দেন।

গত মে মাসের ১৪ তারিখ নেপালের ইতিহাসে দুই দশকে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অস্থিরতার জন্য ১৯৯৭ সালের পরে আর কোনো স্থানীয় নির্বাচন হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026