রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫

সন্ত্রাসী হামলার জন্য বৃটিশ পররাষ্ট্র নীতি দায়ী: লেবার নেতা করবিন

সন্ত্রাসী হামলার জন্য বৃটিশ পররাষ্ট্র নীতি দায়ী: লেবার নেতা করবিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ম্যানচেস্টার আত্মঘাতি হামলার মতো সন্ত্রাসী হামলার জন্য নিজ দেশেরই পররাষ্ট্র নীতি, বিশেষ করে বৃটেনের বিভিন্ন যুদ্ধকে দায়ী করতে যাচ্ছেন।

লেবার নেতা বলবেন, ঘরে এখনকার সন্ত্রাসবাদ এবং অন্য দেশে যেসব যুদ্ধে আমাদের সরকার সমর্থন দিয়েছে বা লড়েছে’  সেগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। ম্যানচেস্টার হামলার পর তিন দিনের বিরতি শেষে শুক্রবার নির্বাচনী প্রচারাভিযান পুনরায় শুরু করতে যাচ্ছেন লেবার নেতা।

তখনই তার এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। তার বক্তব্যের আগাম অনুলিপি সংবাদমাধ্যমকে সরবরাহ করা হয়েছে। এই অনুলিপি অনুযায়ী, করবিন জোর দিয়ে বলবেন, তার এই পর্যালোচনার সঙ্গে একমত পোষণ করে বৃটেনের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাও। তবে এই বিষয়টি ‘কোনোভাবেই ওই অপরাধীদের দায় হ্রাস করে না যারা আমাদের শিশুদের ওপর আক্রমণ করে। এই সন্ত্রাসীরা চিরকাল ঘৃণিত থাকবে এবং তাদের কর্মের জন্য দায়বদ্ধ থাকবে।’

বিদেশে বৃটেন যা করে বেড়াচ্ছে তা পরিবর্তন করার অঙ্গীকার করে লেবার নেতা বলবেন, সন্ত্রাসবাদের কারণের একটি তথ্যাভিজ্ঞ বোঝাপড়া কার্যকর প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের জনগণের নিরাপত্তাকে সুরক্ষিত করবে। এই প্রতিক্রিয়া সন্ত্রাসবাদ উস্কে দেবে না, বরং লড়াই করবে।

তিনি আরও বলবেন, আমাদেরকে অবশ্যই এটি স্বীকার করার মতো সাহসী হতে হবে যে, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ’ (ওয়্যার অন টেরর) কোন কাজে আসছে না। যেসব দেশ সন্ত্রাসীদের লালন পালন করে ও সন্ত্রাসবাদ উস্কে দেয়, সেসব দেশ থেকে হুমকি কমাতে আমাদের আরও বুদ্ধিদীপ্ত উপায় দরকার।’

নিজের বক্তব্যে ম্যানচেস্টারের ওই সন্ত্রাসী হামলার সঙ্গে পুলিশ বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও বরাদ্ধ নিশ্চিতে প্রধানমন্ত্রী তেরেসা মের ব্যর্থতার ওপরও গুরুত্বারোপ করবেন লেবার নেতা।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ম্যানচেস্টার হামলায় ২২ জন নিহত হওয়ার সঙ্গে বিদেশের বিভিন্ন যুদ্ধে বৃটেনের জড়িয়ে পড়ার সম্পর্ক নিয়ে করবিনের এমন খোলামেলা বক্তব্যে সমালোচনা সৃষ্টি হতে পারে। এমনকি অনেক লেবার প্রার্থীও তার সমালোচনা করতে পারেন।

নিজের বক্তব্যে তিনি এ ধরণের কোন যুদ্ধের নাম বলবেন না। তবে লেবার নেতা নির্বাচিত হওয়ার আগে পার্লামেন্টের পেছন সারিতে থাকা এই প্রবীন এমপি আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় বৃটেনের অবস্থানের বিরোধীতা করেছেন। ২০১০ সালে ইরাক যুদ্ধের তদন্তে বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর সাবেক প্রধান ব্যারোনেস ম্যানিংহ্যাম বুলার বলেছিলেন, ওই যুদ্ধের ফলে যুক্তরাজ্যের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে করবিন বিশেষভাবে লিবিয়ায় বৃটেনের বোমা হামলার প্রসঙ্গ বিশেষভাবে তুলে আনবেন। ২০১১ সালে মাত্র ১৩ জন এমপি তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন।

তার মধ্যে করবিন ছিলেন একজন। লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উতখাতের পর দেশটিতে রক্তাক্ত সংঘাত সৃষ্টি হয়। দেশটিতে এখন অরাজকতা ও তীব্র বিশৃঙ্খলা বিরাজ করছে। সরকারের দাবিদার দুই পক্ষ। এছাড়া জঙ্গি সংগঠনগুলোর প্রভাবও বাড়ছে।

এছাড়া গোয়েন্দা বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, ম্যানচেস্টার হামলাকারী সালমান আবেদি বৃটেনে এসেছিলেন ওই গৃহযুদ্ধের পর। নিজের বক্তব্যে তাই লিবিয়া যুদ্ধের বিরোধীতা করে তার দেওয়া ভোটের বিষয়টি তুলে ধরবেন করবিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026