মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১

তেলের বিনিময়ে রাশিয়া থেকে পণ্য আমদানির চুক্তি করেছে ইরান

তেলের বিনিময়ে রাশিয়া থেকে পণ্য আমদানির চুক্তি করেছে ইরান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরান অপরিশোধিত জ্বালানি তেলের বিনিময়ে রাশিয়া থেকে পণ্য আমদানির চুক্তি করেছে। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানের বরাত দিয়ে রাশিয়ার রিয়া এবং তাস সংবাদ সংস্থা এ খবর দিয়েছে

রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার কাছে বিক্রি করা অর্ধেক জ্বালানি তেলের দাম নগদ নেবে ইরান। বাকি অর্ধেকের মূল্য রাশিয়ায় উৎপাদিত পণ্য এবং সেবার মাধ্যমে গ্রহণ করা হবে।

বিজান জাঙ্গানে বলেন, এ সংক্রান্ত চুক্তি হয়েছে এবং রুশ পক্ষ এটাকে বাস্তবায়িত করবে সে জন্য ইরান অপেক্ষা করছে। এ চুক্তি বাস্তবায়নে ইরানের কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, দুইপক্ষই সব কিছুর সমন্বয় করেছে। তিনি জানান, রুশ তেল কোম্পানিগুলো তাদের ট্যাংকার পাঠাবে বলে অপেক্ষা করছে ইরান।

এর আগে, গত মার্চে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, ইরানের কাছ থেকে রাশিয়া দৈনিক এক লাখ ব্যারেল তেল কিনবে। আর বিনিময়ে ৪৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ইরানের কাছে বিক্রি করবে রাশিয়া।

অবশ্য, রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত চুক্তি সংক্রান্ত সর্বশেষ খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি ইরানি পেট্রোলিয়াম মন্ত্রণালয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026