সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

সম্পর্কের কঠিন সময় পার করছেন ঐশ্বরিয়া-অভিষেক

সম্পর্কের কঠিন সময় পার করছেন ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন ডেস্ক: সম্প্রতি কানের লালগালিচায় নিজের দ্যুতি ছড়িয়ে আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফের আলোচনায় সাবেক এই বিশ্ব সুন্দরী। এবার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে এমন খবর নিয়ে প্রচারের আলোয় আসলেন ঐশ্বরিয়া।

নিউজ হেডস, নিউজ ন্যাশনসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ঐশ্বরিয়া-অভিষেক তাদের সম্পর্কের কঠিন সময় পার করছেন। খুব শীঘ্রই তাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে। বলিউড পাড়ায় এ দুই তারকার ডিভোর্স নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়েছে। তখন অমিতাভপুত্র অভিষেকও নিজের স্টাইলে এর উত্তর দিয়েছেন।

এক টুইটে অভিষেক লেখেন, ওকে আমি বিশ্বাস করি যে আমি বিচ্ছেদ করতে যাচ্ছি। সংবাদটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ। তোমরা কি আমাকে বলবে, আমি আবার কবে বিয়ে করব? ধন্যবাদ।

জানা গেছে, অশান্তির কারণ নাকি বচ্চন পরিবার। বিয়ের পর থেকেই ঐশ্বরিয়া চেয়েছিলেন, স্বামীকে নিয়ে আলাদা ঘর বাঁধতে। শ্বশুর-শাশুড়ির থেকে পৃথক হয়ে অন্যত্র থাকতে। কিন্তু তা সম্ভব হয়নি এখনও। এ নিয়ে দুজনের মধ্যে নিয়মিত অশান্তি হয়।

শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার খিটিমিটিও নাকি রোজকার ঘটনা। এতেও অভিষেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। তাই তিতিবিরক্ত অ্যাশ নাকি ঠিক করেছেন, জুনিয়র বচ্চনকে ডিভোর্স দেবেন তিনি।

যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে অভি-অ্যাশের স্বর্গ যে আর আগের মত নেই, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল সর্বজিতের প্রিমিয়ারে। ফটোশ্যুটের মাঝ থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক। তখন অ্যাশের অস্বস্তি ধরা পড়ে সকলের সামনে।

যদিও পরে বলিউডের এই সর্বাধিক খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন সব গুজব।

প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পরেন ঐশ্বরিয়া। আরাধ্য নামে তাদের ৫ বছরের একটি মেয়েও রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026