শীর্ষবিন্দু নিউজ: ম্যানচেস্টার এরিনায় গত ২২ মের হামলায় ২২ জন নিহত হয়েছেন। লিবিয়ান অরিজিন সালমান আবেদি এই আত্মঘাতী বোমা চালায়।
সোমবার রাত অনুমানিক সাড়ে ১০ দিকে এই হামলা চালানোর আগে কোথায় ছিলেন সালমান আবেদি? কারা এই হামলার পেছনে জড়িত?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে হন্ন হয়ে ঘুরছে পুলিশ। হামলার আগে সালমান আবেদি কোথায় ছিলেন তার সিসিটিভি ছবি প্রকাশ করেছে পুলিশ।
তবে কখন এবং কোথা হতে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রিলিজ দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি তবে সন্দেহভাজন সুত্রগুলো ব্যবহার করে একের পর অভিযান অব্যহত রেখেছে পুলিশ।
ইতোমধ্যে গ্রেটার ম্যানচেস্টারে প্রায় ১৪টি ঠিকানা অভিযান চালিয়ে সর্বমোট ১৩ জনকে গ্রেফতারের পর একজন মহিলা এবং ১৬ বছরের একজন কিশোরকে কোন ধরনের চার্জ ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
আবেদির ছোট ভাইসহ ১১জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। সোমবার হামলার প্রায় দুঘন্টার ভেতরে হমলারারি সালমান আবেদিকে সনাক্ত করে পুলিশ।