বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৪

মৌলভীবাজার একাটুনা ইউপির উম্মুক্ত বাজেট ঘোষনা

মৌলভীবাজার একাটুনা ইউপির উম্মুক্ত বাজেট ঘোষনা

জেসমিন মনসুর: গত ২৪মে মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউ পির চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান এর সভাপতিত্বে ইউনিয়নের ২০১৭/২০১৮ অর্থ বছর এর উম্মুক্ত বাজেট ঘোষনার অনুষ্টান অনুষ্টিত হয়।

উক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার উপজেলা নির্বাহী অফির্সার ইকবাল হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনকার আহমদ, জেলা কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া, উপজেলা প্রজেক্ট বাস্তবায়ন অফিসার আবেদ আলী, সহকারী শিক্ষা অফিসার আরতী বেনার্জি সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন।

এদিকে বৃটেন থেকে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ট্রাষ্টি এবং ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ, একাটুনা ইউনিয়ন প্রতিভা যুব সংঘের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক রুমন আহমদ, যুগ্ম সম্পাদক ছাত্রনেতা ফয়সল মনসুর, যু্গ্ম সম্পাদক মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নান্টু দেব প্রমুখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছর এর উম্মুক্ত বাজেট ঘোষনাকে অভিনন্দন জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026