রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

ব্রিটেন ও আমেরিকার ওপর বিশ্বাস রাখতে পারছেন না অ্যাঙ্গেলা মারকেল

ব্রিটেন ও আমেরিকার ওপর বিশ্বাস রাখতে পারছেন না অ্যাঙ্গেলা মারকেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ওপর এবং ব্রিটেরে ওপরও আর নির্ভর করবে না জার্মানি ও ইউরোপ। এ কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।

তিনি বলেছেন, আমাদের ইউরোপিয়ানদের নিজেদের গন্তব্য নিজেদেরই নির্ধারণ করতে হবে। তিনি বেভারিয়ান বিয়ার টেন্টে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, বৃটেন ও রাশিয়ার সঙ্গে জার্মানি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়।

পাশাপাশি তিনি এ কথাও বলেন, আমাদের ইউরোপিয়ানদের গন্তব্য নিজেদের হাতেই নির্ধারণ করতে হবে।

অ্যাঙ্গেলা মারকেল বলেন, প্রচলিত পশ্চিমা মিত্র বা বন্ধুত্ব হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্সি ও ব্রেক্সিটের কারণে। তারপরও যুক্তরাষ্ট্র ও বৃটেনের সঙ্গে সম্পর্ক জোরালো রাখতে চায় জার্মানি ও ইউরোপ।

কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য লড়তে হবে আমাদের। কারণ, আমাদের গন্তব্য হলো ইউরোপ।

উল্লেখ্য, সাম্প্রতিক বিদেশ সফরে এসে বিশ্বনেতাদের সঙ্গে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সেখানে সবার উদ্দেশে বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে তার আরো সময় প্রয়োজন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

এখানে উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বৈশ্বিক উষ্ণতাকে ধাপ্পাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন। কার্বন নির্গমন কমিয়ে আনা সংক্রান্ত ২০১৫ সালে সম্পাদিত প্যারিস চুক্তির প্রতি সম্মান দেখাতে তার ওপর অন্যান্য নেতাদের চাপ ছিল। এ বিষয়ে পরিষ্কার কোন মন্তব্য রাখেন নি ট্রাম্প।

যদিও তিনি টুইটে বলেছেন আগামী সপ্তাহে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাতে ক্ষুব্ধ হয়েছেন অ্যাঙ্গেলা মারকেল। এখন পর্যন্ত প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে ১৯৫টি দেশ।

ট্রাম্পের অবস্থানের কারণে ক্ষুব্ধ হয়ে অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি অনুমোদন দেবে কি দেবে না সে বিষয়ে কোন ইঙ্গিত নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026