রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫

টানা তিন দিনের ছুটিতে কঠোর নিরাপত্তা ইউকেতে

টানা তিন দিনের ছুটিতে কঠোর নিরাপত্তা ইউকেতে

শীর্ষবিন্দু নিউজ: ম্যানচেস্টার হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে শনিবার ভোরে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৪ থেকে ৪৪ বছর বয়সের সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে টানা তিন দিনের ছুটিতে পুরো দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চয় করতে স্বশস্ত্র পুলিশ নামানো হয়েছে।

শনি, রবি সাপ্তাহিক এবং সোমবার ব্যাঙ্ক হলিডে, টানা ৩ দিন ছুটি। ম্যানচেস্টার হামলার পর রৌদ্রজ্জল আবহাওয়ার সামারে টানা ৩ দিন ছুটি কাটাচ্ছেন বৃটিশরা।

পুলিশ জানিয়েছে, এই ৩ দিনের ভেতরে ম্যানচেস্টার রান, রাগবি, ফুটবলসহ পুরো ইউকেতে প্রায় ১৩ শ ইভেন্ট হবে। এসব ইভেন্টে স্বশস্ত্র পুলিশ, স্নীফার ডগসহ এয়ারপোর্ট স্টাইলে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এছাড়া ব্যস্ততম বাস স্টপ এবং ট্রেন স্টেশনেও স্বশস্ত্র পুলিশের উপস্থিতি থাকবে এই ৩ দিন।

দেশের মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মধ্যেও সাধারন মানুষ যাতে নিরাপদে এবং নির্ভয়ে ঘর থেকে বের হয়ে সামারের টানা ৩ দিন ছুটি উপভোগ করতে পারে সে জন্যে স্বশস্ত্র পুলিশসহ নিরাপত্তার কঠোরতা নেওয়া হয়েছে বলে একজন পুলিশ অফিসার জানান।

দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিসিলিতে জি সেভেনে যোগ দেবার আগে কোবরা মিটিং করে গেছেন প্রধানমন্ত্রী থেরিজা মে। নিরাপত্তার কঠোরতা থাকবে রবি ও সোমবার হতে যাওয়া ওয়েম্বলি এবং হ্যাম্পডেন পার্কের ফুটবল ফাইনাল এবং ম্যানচেস্টার রানে।

উল্লেখ্য গত ২২শে মে সোমবার ম্যানচেস্টার এরিনায় আত্মঘাতি হামলায় ৮ বছর শিশুসহ ২২ জন নিহত হন। আহত প্রায় ৭০ জন এখনো চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে ম্যানচেস্টার এলাকার চ্যানথাম হীল থেকে ২০ ও ২২ বছর বয়সের দুজনকে গ্রেফতার করা হয়।

আত্মঘাতি হামলাকারী লিবিয়ান নাগরিক সালমান আবেদির পুরো নেটওয়ার্কের খুঁজে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটকদের মধ্যে আবেদির ভাইও আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026