বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭

সমুদ্র উপকূলে শক্তি কমেছে মোরা’র

সমুদ্র উপকূলে শক্তি কমেছে মোরা’র

শীর্ষবিন্দু নিউজ: কক্সবাজার-চট্টগ্রাম সমুদ্র উপকূল অতিক্রম করে স্থলভাগে এসে শক্তি কমতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোরা’র।

মঙ্গলবার সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল ছয়টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক সামছুদ্দিন আহামেদ জানিয়েছেন ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে আরও অন্তত ১২ ঘন্টা উপকুলীয় অঞ্চলের বৈরী আবহাওয়া বিরাজ করবে। এসময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026