রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫

ম্যানচেস্টার হামলার কারনে দেরীতে হলেও লাইভ বিতর্কে অংশ নিলেন জেরেমী করবিন ও টেরেসা মে

ম্যানচেস্টার হামলার কারনে দেরীতে হলেও লাইভ বিতর্কে অংশ নিলেন জেরেমী করবিন ও টেরেসা মে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনের জাতীয় নির্বাচন আর মাত্র এ সপ্তাহ বাকী। এরইমধ্যে জমে উঠেছে শেষ নির্বাচনী তর্ক-বিতর্ক।

অতি সম্প্রতি ম্যানচেস্টারের এরিনায় ঘটে যাওয়া মুসলিম তরুনের আত্মঘাতি বোমা হামলায় শিশু কিশোরসহ ২২ জন নিহতের ঘটনায় সব ধরনের নির্বাচনী ক্যাম্পেইন বাতিল করেছিল সব কটি রাজনৈতিক দল।

তবে সোমবার রাতে টোরি ও লেবার লিডারের আলাদা আলাদা টিভি বিতর্ক অনুষ্ঠান ফের চাঙা করে তুলেছে নির্বাচনের ক্যাম্পেইন। স্কাই টিভি এবং চ্যানেল ফোর যৌথভাবে এই বিতর্কের আয়োজন করে। তবে এতে দুই নেতাই একে অন্যের মুখামুখি হননি।

এসময় লেবার লিডার লেবারের ম্যানোফেস্টুতে উল্লেখিত ফরেন পলেসি এবং ট্যাক্স বৃদ্ধি পরিকল্পনার পক্ষে কথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী থেরিজা মে নিশ্চিত করেছেন সোসাল কেয়ার ব্যয়ে তার সরকার ক্যাপ বসাবেই।

সোমবার রাতে ব্যাটল ফর নাম্বার টেন শিরোনামের বিতর্কে দুই নেতা একের অন্যের মুখামুখি না হলেও আলাদা আলাদা ভাবে লাইভ অনুষ্ঠানে প্রথমে স্টুডিওতে সরাসরি দর্শকের মুখোমুখি হন।

এরপর তারা আলাদাভাবে বিখ্যাত সাংবাদিক জেরেমি প্যাক্সম্যানের সঙ্গে ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারভিউ দেন। দুই পর্বেই কঠিন প্রশ্নবানে বিদ্ধ হন লেবার লিডার জেরেমী করবিন এবং বর্তমান ক্ষমতাশীল প্রধানমন্ত্রী টেরেসা মে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026