শীর্ষবিন্দু নিউজ: অতি আসন্ন ৮ই জুন ব্রিটিশ পার্লামেন্ট ২০১৭ নির্বাচনকে সামনে রেখে বেথনালগ্রীন এন্ড বো আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মাসরুর এর পক্ষ থেকে আয়োজন করা এক সাংবাদিক সম্মেলন ও নির্বাচনী এলাকাবাসীদের সাথে এক মতবিনিময় সভা।
সোমবার পূর্ব লন্ডনের নিউ রোড়ের একটি হলে সংবাদ সম্মেলন ও স্থানীয় বাসিন্দাদের সাথে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, চাকুরিজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। রিয়াজ আহমদ এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাসনাত হোসেন এমবিই, ব্যারিস্টার আতাউর রহমান, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার আব্দুল আসাদ, কমিউনিটি নেতা মো: শামসুল হক, আলী মুসা, সলিসিটার মনিরা রহমান, আতিক মিয়া, আখলাকুর রহমান, সামছুল তালুকদার, মাওলানা রফিক আহমদ, মিসবাহ খান, প্রবীন ব্যবসায়ী আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় রাইটটুদেম নামক একটি ইন্ডিপেন্ডেট ওয়েবসাইট অনুসন্ধান করে দেখো গেছে রুশনারা আলী ২০১৫-১৬ সালে তাঁর এলাকার ৭৩ শতাংশ লোকের কোনো ইনকোয়ারির জবাব দেননি। ৭৩ শতাংশ মানুষ তারঁ সাথে যোগাযোগে ব্যর্থ হয়েছে।
জনগনের ইনকোয়ারির জবাব দেয়ার ক্ষেত্রে সারাদেশের এমপিদের মধ্যে তাঁর অবস্থান সকলের নিচে। অথচ তিনি ২০১৫/১৬ সালে গোটা বৃটেনের লেবারদলীয় এমপিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করেছেন। তাঁর অফিসের স্টাফের বেতন বার্ষিক ১৫৬ হাজার ৭৪৩ পাউন্ড। তিনি উচ্চহারে বরাদ্দ নিলেও সেই অনুপাতে জনগনের জন্য কাজ করছেন না।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, রোশনারা আলীর জনবিচ্ছিন্নতার মূল কারন হচ্ছে নিজ দলের লিডার জেরিমি করবিনের বিরোধীতায় সময় নস্ট করেছেন বেশি।
এ সময় তিনি সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি নির্বাচিত হলে লেবার পার্টির যদি কোয়ালিশ করতে চায় আর সিটের প্রয়োজন হয় তাহলে তাদের সাথে তিনি কোয়ালিশন করবেন, কারন লেবার পার্টির লিডার করবিনের নির্বাচনী ইশতেহারে যে বিষয় গুলি তুলে ধরা হয়েছে এর সাথে তার নির্বাচনী ইশতেহারের মিল রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি যে এলাকায় যাচ্ছি, মানুষ সাবেক এমপি রুশনারা আলীকে সুখে-দু:খে তাদের কাছে না পাওয়ার বেদনার কথা তুলে ধরেছেন। তারা বলছেন, আমরা এমন একজন এমপি চাই, যিনি যেকোন সুবিধা-অসুবিধায় আমাদের পাশে থাকবেন। তিনি বলেন আমি নির্বাচিত হলে আমার মূল কাজ হবে জনগনের পাশে থাকা। নির্বাচিত হলে আমার সর্বশক্তি দিয়ে কাজ করবো।
আজমাল মাসরুর বলেন, আমি নির্বাচিত হলে এলাকার তরুণ সম্প্রদায়, ভলান্টিয়ার সেক্টর, পুলিশ, কাউন্সিল এবং ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করবো। তাদের সাথে আলোচনা সাপেক্ষে নাইফ ক্রাইমের কারণ নির্নয় ও প্রতিরোধের উপায় খুঁজে বের করবো। এর আগের ৮ মে অপর এক সংবাদ সম্মেলনে আজমাল মাশরুর বলেছিলেন:
এক. নির্বাচিত হলে প্রতিমাসে কমপক্ষে চারটি এডভাইস সার্জারী পরিচালনা করবেন, যা বর্তমান এমপির চেয়ে দ্বিগুণ হবে। তাছাড়া তাঁর অগ্রাধিকার হবে- স্থানীয় মানুষের জন্য কেসওয়ার্কার হিসেবে কাজ করা। তাদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা ও পরামর্শ দেয়া।
দুই. টাওয়ার হ্যামলেটসে প্রাইভেট ডেভোলাপাররা ডেভোলাপিং কাজের অনুমতি পেতে হলে অধিক অ্যাফোর্ডেবল এন্ড সোশিয়েল হাউজিং তৈরি করতে হবে। কাউন্সিল যাতে প্রাইভেট ডেভোলাপারদের কাছ থেকে বেশি বেশি করে অ্যাফোর্ডেবল এন্ড স্যোশিয়েল হাউজিং আদায় করে নিতে পারে সে জন্য কাউন্সিলের প্রতি চাপ সৃষ্টি করবেন।
তিন. নাইফ-ক্রাইম বা ছুরিজনতি অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের সাথে পার্টনারশীপ ভিত্তিতে কাজ করে টাওয়ার হ্যামলেটসে নাইফ অ্যামেনেস্ট্রি ঘোষণা করবেন।
চার. ক্ষুদ্র ব্যবসা ও মার্কেট ব্যবসায়ীদের জন্য আগ্রাসী প্রাইভেট ডেভোলাপমেন্টের বিরুদ্ধে লড়ে যাবেন। তাছাড়া পার্লামেন্টে বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবেন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা কম ট্যাক্স দেয় আর কর্পোরেট ব্যবসায়ীরা বেশি ট্যাক্স পরিশোধ করে।
পাঁচ. কেন্দ্রীয় সরকারের ফান্ডিংকাটের কারণে টাওয়ার হ্যামলেটসের প্রাইমারী স্কুলগুলোর ফ্রি মিলের বাজেট হুমকীর মুখে রয়েছে। তিনি এমপি নির্বাচিত হলে কাউন্সিলের সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন। যাতে স্কুল-মিল কখনো বন্ধ না হয়। তাছাড়া সরকারের সাথে লবি করবেন যাতে সরকার থেকে সরাসরি তহবিল দিয়ে টাওয়ার হ্যামলেটসসহ গোটা দেশে ফ্রি স্কুল-মিল কর্মসূচি চালু রাখা যায়।
ছয়. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন সার্ভিসকে অপর্যাপ্ত বলে অফস্ট্যাড রিপোর্টে সমালোচনা করা হয়েছে। এমপি নির্বাচিত হলে তিনি কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন।
সাত. বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করে তাদেরকে স্থানীয় তরুণ ও যুবকদেরকে চাকরি দিতে উৎসাহিত করবেন। পাশাপাশি স্থানীয় লোকজনকে পর্যাপ্ত চাকরি না দিলে তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবেন।
আট. স্থানীয় ডাক্তার, নার্স ও লোকাল অথরিটির সাথে ঘনিষ্টভাবে কাজ করে এনএইচএস এর প্রকৃত সমস্যা চিহিৃত করবেন। এরপর সেন্ট্রাল গভর্ণমেন্টের সাথে স্বাস্থ্যখাতে বিনিয়োগের জন্য লবিং করবেন। উপরোক্ত ৮টি বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি আরো তিনটি জাতীয় বিষয়ে সংসদীয় কর্মকাণ্ড ফোকাস করবেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, যেকোনো কঠিন ব্রেক্সিট ডিলের বিরুদ্ধে ভোট দেবেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যেসকল নাগরিক যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ে যাবেন। বর্তমানে গোটা দেশে নাইফ ক্রাইমের মহোৎসব চলছে।
নাইফ ক্রাইমের অপরাধীদের বিরুদ্ধে কঠিন আইনের প্রয়োগ ও শাস্তির জন্য ক্যাম্পেইন করে যাবেন। তাছাড়া একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ফরেন পলিসির জন্য পার্লামেন্টে বলিষ্ট ভুমিকা রাখবেন।
ব্রিটিশ পার্লামেন্টের আসন্ন ৮ই জুনের নির্বাচনে বেথনালগ্রীন এন্ড বো আসনে পরিবর্তনের পক্ষে ভোট দিতে ভোটাদের প্রতি আহবান জানিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আজমাল মাসরুর। এ আসনে তার শক্ত প্রতিদ্বন্ধি হচ্ছে দুইবারের সাবেক ও প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।