সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২০

ফলের সালাদে স্বাস্থ্যকর ইফতার

ফলের সালাদে স্বাস্থ্যকর ইফতার

শরীর স্বাস্থ্য ডেস্ক: এবার রমযান চলছে পুরো গরমের মধ্যে। তাই এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারিতে মন চায় ঠাণ্ডা কিছু খেতে।

তাই এ সময় ভাজাপোড়ার বদলে ইফতারিতে রাখতে পারেন ফ্রুট সালাদ। এক বাটি সালাদ সারাদিনের ক্লান্তি দূর করার সঙ্গে সঙ্গে শরীরে যোগাবে শক্তি। নিচে আজ ইফতারের জন্য তেমনই কয়েকটি নানা রকম সালাদ নিয়ে আলোচনা করা হলো :

টক মিষ্টি ফ্রুট সালাদ: তৈরি যেসব উপকরণ লাগবে সেগুলো হলো আপেল কুচি-১ কাপ, আনারস কুঁচি-১ কাপ, কলা কুঁচি-১ কাপ, কমলা কুঁচি-১ কাপ, আঙুর কুঁচি-১ কাপ, আম কুঁচি-১ কাপ, স্ট্রবেরী কুঁচি-১ কাপ, আনার-১ কাপ, গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ, বিট লবণ গুঁড়ো আধা চা চামচ, মধু-১ কাপ, লবণ-১ চা চামচ, লেবুর রস-২ চা চামচ, পুদিনাপাতা কুঁচি-১ চা চামচ। প্রস্তুতি প্রণালি হলো একটা বাটিতে সব ফল নিয়ে তার মধ্যে লেবুর রস, লবণ দিয়ে ভালো করে মাখুন। এবার ফলের মিশ্রণের ওপর একে একে গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, মধু, পুদিনা পাতা কুঁচি ছড়িয়ে দিন। তৈরী হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ।

ছোলা ফলের সালাদ: তৈরিতে যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কাবলি ছোলা-১ কাপ, পছন্দ মতো ফলের কুঁচি-২ কাপ (আম, আপেল, আমড়া, পেয়ারা, আঙুর, আনারস, আনার ইত্যাদি) পানি ঝরিয়ে , টকদই-২ কাপ, তেঁতুলের মাড়-২ টেবিল চামচ বা ইচ্ছেমতো, লেবুর রস-২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি-১ টেবিল চামচ, বিটলবণ-১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো-১ চাচামচ, কাঁচা মরিচ কুঁচি-১ চা চামচ বা ইচ্ছেমতো, আলু বড়-১টি, গাজর মাঝারি-১টি, পেঁয়াজ মোটাকুঁচি আধা কাপ, পুদিনাপাতা বা ধনেপাতা কুঁচি-২ টেবিল চামচ, সরিষার তেল-১ টেবিল চামচ, শসা কুঁচি সিকি কাপ, ক্যাপসিকাম কুঁচি সিকি কাপ, চাট মসলা-২ টেবিল চামচ, বেসনের চিকন ঝুরি ভাজা আধা কাপ, টমেটো কুঁচি আধা কাপ।

প্রস্তুতি প্রণালি: ছোলা পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। সিকি কাপ ছোলা রেখে বাকি ছোলা ডুবোপানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলু ও গাজর আলাদা সেদ্ধ করে ছোট কিউব করে কেটে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে পেঁয়াজ এক মিনিট রেখে পানি ঝরিয়ে নিন। এবার বড় বাটিতে বেসনে ঝুরি ভাজা বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে হালকা হাতে মাখিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে ঢেলে ওপরে ঝুরি ভাজা ছিটিয়ে দিয়ে মজাদার কাবলি ছোলা ও ফলের সালাদ পরিবেশন করতে হবে।

দই সালাদ: স্বাস্থ্য ভালো রাখতে এই সালাদের জুড়ি নেই। আবার খাবারের সঙ্গে খেলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে। এমনই একটি সুস্বাদু ও পুষ্টিকর সালাদ হলো দই দিয়ে ফলের সালাদ। সালাদটি বানানো খুবই সহজ। আসুন জেনে নেয়া যাক দই দিয়ে ফলের সালাদ বানানোর রেসিপি। তৈরিতে যেসব উপকরণ দরকার হবে সেগুলো হলো টক দই/মিষ্টি দই-২৫০ গ্রাম, ফল-৫০০ গ্রাম (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পেপে, আনার, কিসমিস ইত্যাদি), মধু-টেবিল চামচ, গোল মরিচের গুঁড়ো (পরিমাণ মতো), লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়ো-১/২ চা চামচ, পেস্তা বাদাম।

প্রস্তুতি প্রণালি খুব কঠিন নয়। যেমন প্রথমে সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন। এবার ফলের সঙ্গে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন। বাটিতে ঢেলে সুন্দর করে পরিবেশন করলে ইফতারে যে কারো মন জুড়িয়ে যাবে। সেইসঙ্গে তৃষ্ণাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026