সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮

পালমিরায় আইসিস লক্ষ্যবস্তুতে আঘান হেনেছে রুশ ক্ষেপনাস্ত্র

পালমিরায় আইসিস লক্ষ্যবস্তুতে আঘান হেনেছে রুশ ক্ষেপনাস্ত্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ান নৌবাহিনীর ছোড়া ক্ষেপনাস্ত্র সিরিয়ার পালমিয়ায় আইসিসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বুধবার এসব ক্ষেপনাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা স্পুতনিকের খবরে বলা হয়, প্রাচীন শহর পালমিরার পূর্ব দিকে জঙ্গিদের কয়েকটি অবস্থানকে টার্গেট করা হয় যেখানে ভারী অস্ত্রসস্ত্র ছিল।

এছাড়া, সেখানে আইসিসের ডি ফ্যাক্টো রাজধানী রাকা থেকে জঙ্গি সেনাদের পাঠানো হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পূর্ব ভূমধ্যসাগর থেকে রাশিয়ান নৌবাহিনীর অ্যাডমিরাল ইসেন ফ্রিগেট এবং ক্র্যাসনোডার সাবমেরিন পালমিরা এলাকায় সন্ত্রাসী গ্রুপ আইএস লক্ষ্যবস্তুগুলোতে ফোর ক্যালিবার ক্রুজ মিসাইল ছোড়ে।

সবগুলো টার্গেটে তা আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইসরাইলকে ক্ষেপনাস্ত্র ছোড়ার বিষয়টি সময়মতো অবহিত করা হয়েছিল বলে খবরে জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026