শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৪

ফ্যাশন ব্র্যান্ড সিলেকশন মার্ক এর যাত্রা শুরু

ফ্যাশন ব্র্যান্ড সিলেকশন মার্ক এর যাত্রা শুরু

৩৬০ আউলিয়ার শহরখ্যাত পূন্যভূমি সিলেটের বন্দর বাজারের রংমহল টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে চলতি মাসের ২৭শে মে শুরু হল ফ্যাশন ব্র‍্যান্ড সিলেকশন মার্ক এর পথচলা।

অনুষ্ঠানে উপস্থিত আগত অতিথিরা ফ্যাশন সচেতন মানুষের জন্য সিলেকশন মার্ক একটি নতুন ধারার সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্টাইল সচেতন মানুষের জন্য টি শার্ট, পোলো টি শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্স আর গ্যাবাডিনের বিপুল সম্ভার নিয়ে রংমহল টাওয়ারে ২য় তলায় ২৪২-২৪৩নং দোকানে সিলেকশন মার্ক এর অবস্থান।

দোকানের পাশাপাশি অনলাইনেও ফ্রী হোম ডেলিভারী সার্ভিস, ডিসকাউন্ট সহ আরো অনেক সুবিধা দিচ্ছে সিলেকশন মার্ক। তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজের মাধ্যমে মানুষজন খুব সহজেই পছন্দ করে কিনতে পারবেন তাদের পছন্দের পন্যটি। পর্যায়ক্রমে সিলেট নগরীর বাইরে, সারাদেশে অনলাইনে এই সুবিধা চালু করার আশাবাদ ব্যাক্ত করেছে সিলেকশন মার্ক।

সিলেকশন মার্ক এর ডিরেক্টর জনাব ওবায়েদুর রাহিম রিজভী বলেন, সিলেট তথা দেশের সকল সম্মানিত ক্রেতাগনকে কম মূল্যে উন্নতমানের কাপড় পরিবেশন করাই আমাদের লক্ষ্য। এজন্য সম্মানিত ক্রেতাগন আমাদের শো-রুম, ওয়েবসাইট, আর ফেসবুক পেজ থেকে তাদের পছন্দসই কাপড় ক্রয় করতে পারবেন।

আগামীতে আমরা মহিলা ও বাচ্চাদের পোষাকের নিদারুন আর নিত্যনতুন সমাহার নিয়ে হাজির হবার আশাবাদ ব্যক্ত করছি। শুক্রবার ব্যতিত সপ্তাহের অন্যান্য দিন খোলা থাকবে সিলেকশন মার্ক এর শো রুম। ফ্যাশনপ্রেমী সচেতন মানুষেরা সময় করে একবার ঘুরে আসতে পারেন পূন্যভূমি সিলেটের রংমহল টাওয়ারে সিলেকশন মার্ক এর শো রুম থেকে।

-সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026