মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭

গোমূত্র যৌবন ধরে রাখে: ময়ূরের জন্ম চোখের জল থেকে

গোমূত্র যৌবন ধরে রাখে: ময়ূরের জন্ম চোখের জল থেকে

অন্যকিছু ডেস্ক: গরুর মূত্র যৌবন ধরে রাখতে সহায়ক এবং ভারতের জাতীয় পাখি ময়ূরের বাচ্চার জন্ম যৌন সঙ্গমের মাধ্যমে নয় বরং ময়ূরের চোখের পানি ময়ূরী পান করে তার মাধ্যমে হয়। ভারতের রাজস্থানের হাইকোর্টের বিচারক চন্দ্র শর্মা বুধবার দেয়া রায়ে এসব কথা বলেন।

বিচারক হিসেবে তার শেষদিনে রাজস্থানের রাজধানী জয়পুরে একটি রায়ে তিনি এ কথা বলেন। গবাদিপশুর উপর নির্যাতনের বিষয়ে এক পিটিশনের জবাবে ১৩৯ পৃষ্ঠার রায়ে মহেশ চন্দ্র শর্মা বলেন, গো হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করছে কারণ গরুর মধ্যে ৩৩ কোটি দেব দেবী বসবাস করেছে।

শুধু তাই নয় চন্দ্র শর্মা দাবি করেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে এবং এর নিজের দেহই একটি হাসপাতালতুল্য। তিনি বলেন, গরুর দুধ ও ঘি অমৃতের (অমরত্বের প্রসাদ) তুল্য এবং গোমূত্রের জীবাণু ধ্বংস ও যৌবন ধরে রাখার সক্ষমতা রয়েছে।

চন্দ্র শর্মার এই রায় এমন সময়ে আসলো যখন বিজেপি নেতৃত্বাধীন ভারতীয় রাজ্যগুলোতে জবাইয়ের জন্য গরু বিক্রি নিষিদ্ধ করার প্রেক্ষিতে তুমুল আন্দোলন শুরু হয়েছে।

ময়ূরের জন্ম বিষয়ক মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। রুথ সালদানহা নামের এক নারী টুইটারে পোস্ট করে বলেন, এই খবরে আমার চোখে জল এসে গেছে, আশা করি আমি অন্তঃসত্ত্বা হয়ে যাবো না। ধিরাজ তিওয়ারি নামে একজন লিখেন, কখনো জানতাম না ময়ূরের জীবনটা এত দুঃসহ।

জানা গেছে, রাজস্থান হাইকোর্টের সাবেক বিচারপতি চন্দ্র শর্মা ভারতের সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের পরিকল্পনা করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026