সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬

সংখ্যালঘু শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে বৃটেনে

সংখ্যালঘু শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে বৃটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সরকারের লেবার ফোর্স এর জরিপ থেকে পাওয়া তথ্যে জানা যায়, হোয়াইট ওযার্কার ২০ জনের মধ্যে ১ জন জিরো আওয়ার অথবা অস্থায়ী কাজে চুক্তিবদ্ধ হচ্ছে।

টিইউসি(ট্রেডস ইউনিয়ন কংগ্রেস) এর মতে বৃটেনে ১৩ এর মধ্যে ১ জন ব্লাক, এশিয়ান,এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় তিন ধরনের লোক হোয়াইট ওয়ার্কার থেকে বেশী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

টি ইউ সি জেনারেল সেক্রেটারি ফ্রেনাসেস ও গ্রেডি বলেন, ব্লাক, এশিয়ান এবং জাতিগত সংখ্যালঘু শ্রমিকদের নিম্ন বেতনে অস্থায়ী কাজে জোরপূর্বক রাখা হচ্ছে,এবং এটি দিনদিন আরও খারাপ হচ্ছে। তিনি আরও বলেন শ্রমবাজারে বর্ণবাদ মোখোমুখি জাতীয় কৌশল অবলম্বন করা দরকার ছিল।

লেবার ফোর্স এর জরিপ থেকে পাওয়া যায় রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে চলতি সময়ে কালো সম্প্রদায় এর উপর অস্থায়ী কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টিউসি এর মতে কালো মহিলাদের অস্থায়ী কাজের চুক্তি গত পাচ বছরে দাঁড়িয়েছিল ৮২ ভাগ, সব মিলিয়ে ৫৮ ভাগ এ বৃদ্ধি পেয়েছিল অস্থায়ী কাজের সংখ্যা, আর সাদা শ্রমিকের ছিল মাত্র ৮ ভাগ।

দ্যা রেইস ইকুয়েলিটি এর ডাইরেক্টর ওমর খান বলেন, এই গবেষনায় আগের প্রমাণের সাথে মিলিয়ে দেখা গেছে যে বিএমই শ্রমিকরা বেশী কাজের নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি আরো বলেন, কঠোর নিয়ম ছাড়াও অনিরাপদ চুক্তি বৈষ্যমের চাপ সৃষ্টি করে তাই পরবর্তী সরকারের উচিত এর বাজেটের ভিতরে থেকে বিশেষ বিএমই (কালো এবং জাতিগত সংখ্যালঘু) ও সাধারণ বিএমই মহিলাদের নীতি নির্ধারণে লক্ষ্য রাখা। টি ইউ সি পরবর্তী সরকারকে জিরো আওয়ার চুক্তি নিষিদ্ধ করার আহবান জানিয়েছে।

আর্ট কিউরেশন এর উপরে মাস্টাস ডিগ্রিপ্রাপ্ত দ্বিতীয় প্রজন্মের এক ব্রিটিশ এশিয়ান ৩৬ বছরের হামজা এহছান বলেন, কয়েকদিন আগে এ সপ্তাহে কাজ নেই বলার পর সে তার গ্যালারী এসিস্টেন এর কাজ ছেড়ে দেয়। সে জানায় তার আয় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কমবে বাড়বে তাই সে কখনো কোন নিরাপত্তা বোধ করেনি। সে নিজেকে এ কাজের জন্য খুব অপদার্থ মনে করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026