শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০

লন্ডন ব্রিজে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে ইষ্ট লন্ডন মসজিদে ওয়ান লন্ডন-ওয়ান কমিউনিটি শিরোনামে সংবাদ সম্মেলন

লন্ডন ব্রিজে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে ইষ্ট লন্ডন মসজিদে ওয়ান লন্ডন-ওয়ান কমিউনিটি শিরোনামে সংবাদ সম্মেলন

 

শীর্ষবিন্দু নিউজ: ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের উদ্যেগে ওয়ান লন্ডন, ওয়ান কমিউনিটি শিরোনামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার।

বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ শাফিউর রহমান। এসময় লন্ডন ব্রিজ হামলার নিন্দা জানান ইষ্ট লন্ডন মসজিদ কতৃপক্ষ।

এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সিটিজেন ইউকের এক্সিকিউটিভ ডাইরেক্টর নেইল জনসন, জোসেফ ইন্টারফেইথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিহরি নিকন্যাম, মুসলিম এসোসিয়েশন অব বৃটেনের ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ কজবার, বিশপ অব স্টেপনী এড্রিয়ান নিউম্যান, মুসলিম কাউন্সিল অব বৃটেনের সেক্রেটারী হারুন রশীদ খান, টাওয়ার হ্যামলেটস বারা কমান্ডার স্যু উইলিয়ামস, স্ট্যান্ডআপ টু রেসিজমের কো-কনভেনার সাবি দেউলা ও টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলামসহ আরো অনেক।

ইসলাম ধর্মের নামে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠান মুসলিম কমিউনিটির অংশ নয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এতে ইসলামের নামে লন্ডন ব্রিজে হামলার তীব্র নিন্দা জানানো হয়। সমবেদনা জানানো হয় হামলায় হতাহতদের প্রতি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026