শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯

লন্ডন ব্রিজে আক্রান্তদের দেখতে বাংলাদেশী অধ্যুষিত রয়েল লন্ডন হাসপাতালে প্রিন্স চার্লস

লন্ডন ব্রিজে আক্রান্তদের দেখতে বাংলাদেশী অধ্যুষিত রয়েল লন্ডন হাসপাতালে প্রিন্স চার্লস

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। রাজকীয় দম্পতি প্রিন্স চার্লস ও ক্যামিলা লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে আসেন হোয়াইচ্যাপল রয়েল লন্ডন হাসপাতালে। মঙ্গলবার বেলা ১টায় আকস্মিকভাবে এ দম্পতি জরুরি প্রবেশদ্বার দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২জন মারাত্মক আহতদের দেখতে আসেন। যে হামলায় ৭জন নিরীহ মানুষ প্রাণ হারায়।

রাজ্ দম্পতি প্রায় এক ঘণ্টার উপরে হাসপাতালে অবস্থান করেন। এসময় তাদের সাথে ছিলেন এন ,এইচ ট্রাস্টের প্রধান নির্বাহী আলায়েন উলিয়ামস, এবং একসিডেন্ট এন্ড এমার্জেন্সি ক্লিনিক্যাল ডিরেক্টর ড. মালিক রামাধান।

ড. মালিক রামাধান ঘটনার দিন রাতে অফ ডিউটিতে থাকলেও এম্বুল্যান্সে আসা আহতদের চিকিৎসা সেবা দিতে চলে আসেন বলে জানান।

ঐদিন শনিবার দীর্ঘ সময় কাজ শেষে ঘরে ফেরার পথে পুলিশের গাড়ি ও এম্বুল্যান্স অপরদিকথেকে দ্রুত আসতে দেখে তিনি জরুরি বিষয় বুঝতে পেরে সাইকেল গুরিয়ে হাসপাতালে ফিরে আসেন। এসে তিনি এ মারাত্মক ঘটনাও সতর্কাবস্থা জানতে পারেন।

হাসপাতালের কর্মী ও প্যারামেডিক্সদের মধ্যে যে ১২জন খুব তাড়াতাড়ি চলে আসেন তাদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম।

এসময় ডাচেস অফ কর্নওয়েল বলেন, লন্ডন ব্রিজে হামলায় হাসপাতালের কর্মী ও স্বেচ্ছাসেবীরা যে দায়িত্ব পালন করেছে ‘ব্রিটেন তাঁর সেরা’

লন্ডন ব্রিজ ও বারাহ মার্কেট হামলার রাতে ১০টা ১৫মিনিটে সর্বাগ্রে হোয়াইটচ্যাপলের এয়ার এম্বুলেন্সের প্যারামেডিক্স এগিয়ে আসে। এই হাসপাতালে চিকিৎসাধীন ১২ রোগীর মধ্যে ৪ জনের অবস্থা এখনো আশংকাজনক।

প্রিন্স চার্লস হাসপাতালের চমৎকার টিমের প্রশংসাও করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026