মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭

দঙ্গল কন্যার অশ্লীল ছবি নিয়ে তোলপাড়

দঙ্গল কন্যার অশ্লীল ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক: আমির খানের দঙ্গল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এ ছবিতে আমিরের মেয়ে গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেন তিনি।

এখানে অভিনয় করে অভিনেত্রী হিসেবেও বেশ প্রশংসা কুড়ান। বর্তমানে তিনি আমিরের পরবর্তী ছবি থাগস অব হিন্দুস্তানেও অভিনয় করছেন।

তবে প্রশংসিত সানা এবার ব্যাপক সমালোচনার মুখে পড়লেন। কারণ মুসলিম অভিনেত্রী ফাতিমা সানা শেখ নিজের একটি অশ্লীল ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। বর্তমানে এ অভিনেত্রী রয়েছেন মালদ্বীপে।

আর সেখানকার একটি বিচে বিকিনি পরে আবেদনময়ী পোজ দিয়েছেন তিনি। আর সেই ছবিই পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। তার পর থেকেই সানাকে নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।

কারণ রমজান মাসে একজন মুসলিম অভিনেত্রীর এরকম অশ্লীল ছবি প্রকাশকে মেনে নিতে পারেননি কেউ।

আর তাইতো ছবির বিপরীতে কয়েকশ’ সমালোচনামূলক কমেন্ট পড়েছে। অনেকেই বলেছেন, রমজান মাসে এরকম অশ্লীল ছবি পোস্ট না করলেও হতো। আবার অনেকে প্রশ্ন ছুড়েছেন যে মুসলিম অভিনেত্রী হয়ে রমজান মাসে এরকম ছবি প্রকাশ কতটুকু যুক্তিযুক্ত?

সব মিলিয়ে এ ছবি পোস্ট করে বেশ তোপের মুখেই এখন রয়েছেন দঙ্গল কন্যা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026