রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭

নটিংহাম বিশ্ববিদ্যালয়ে বার্মিংহাম সহকারী হাই কমিশনের সেমিনার

নটিংহাম বিশ্ববিদ্যালয়ে বার্মিংহাম সহকারী হাই কমিশনের সেমিনার

বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশন ও নটিংহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনৈতিক রিসার্চ গ্রূপের যৌথ উদ্যোগে ১০ মে ২০১৭ তারিখে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার হলে বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মি. জুনমিং ওয়াং এর তত্ত্বাবধানে ও লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, ভবিষ্যত উন্নয়ন সম্ভাবনার আলোকে ব্যবসা ও বিনিয়োগের সুযোগের ক্ষেত্রসমূহের বিষদ উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন। হাই কমিশনার জনাব মোহাম্মদ নাজমুল কাওনাইন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরো ফলপ্রসু যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি যথাযথ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করার জন্য সেমিনারে উপস্থিত সকলকে আহবান জানান। এছাড়া এ সেমিনারে উপস্থিত ছিলেন নটিংহাম বিশ্ববিদ্যালয়ের নলেজ বিনিময় এশিয়া বিভাগের উপ-পরিচালক মি. মিম রোজ, হিসাব ও অর্থ বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর মি. ক্যারোলিন আইজ্যাক, ইন্জিন রিসার্চ গ্রূপের রিসার্চ ফেলো ড. মোঃ রেজাউল ইসলাম সাকিব, রিসার্চ ফেলো ড. সাজ্জাদ চৌধূরী, নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মি. রবার্ট হার্টলি, সিনিয়র প্রভাষক ড. মোঃ মোফাখ্খারুল ইসলাম, পি.এইচ. ডি. শিক্ষার্থী জনাব মোঃ এস. মোল্লা, লিনকন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সহকারী প্রফেসর ড. মাহফুজুর রহমান, লিডস বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর ড. মোসফিক উদ্দিন, লিসড বেকেট বিশ্ববিদ্যালয়ের ড. অনুপ, নটিংহাম কেন্দ্রিয় পাঠাগারের উন্নয়ন কর্মকর্তা জনাব ইকবাল আনোয়ার এবং নটিংহামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আনোয়ার আলী, শিক্ষা গবেষক জনাব সাব্বির আহমেদসহ ত্রিশ জন ছাত্র, গবেষক, প্রফেসর এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সেমিনার শেষে বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন বিশ্ববিদ্যালয়ের গবেষনাগারসহ বিভিন্ন অনুষদ ও ভবন পরিদর্শন করেন।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026