শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয়বারের মত এমপি নির্বািচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার দলীয় প্রার্থী ড. রূপা হক।
তা
র নিকটতম কমজারভেটিভ দলীয় প্রার্থীকে ১৩ হাজার ৭শ ৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করে গ্রেটার লন্ডনের ইলিং এন্ড একটন থেকে দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হলেন তিনি। তাঁর প্রাপ্ত ভোটের পরিমান ৩৩ হাজার ৩৭। নিকটতম কনজারভেটিভ দলীয় প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ২শ ৭২ ভোট।
কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তাঁর আদিবাড়ি পাবনায়। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মত এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থেরেসা মে হুট করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।
লন্ডনের মধ্যে এবার রুপার আসনটি এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে রুপা গতবার মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এ আসনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসের বিজয় ঠেকাতে এবার পরিবেশবাদী গ্রীন পার্টি কোনো প্রার্থী দেয়নি। তারা লেবার প্রার্থী রুপাকেই সমর্থন দিয়েছে।
অন্যদিকে ডানপন্থী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) কনজারভেটিভ প্রার্থীকে সমর্থন দিয়ে এ আসনে কোনো প্রার্থী দেয়নি। মাত্র তিনজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বীতায় করেন। অপর প্রার্থী হলেন লিবারেল ডেমোক্র্যাটস দলের জন বল।