রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭

পদত্যাগ করুন: তেরেসা মে’কে জেরেমি করবিন

পদত্যাগ করুন: তেরেসা মে’কে জেরেমি করবিন

শীর্ষবিন্দু নিউজ: বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী তেরেসা মে’কে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। বুথফেরত জরিপে যখন দেখা যাচ্ছিল, টোরিরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, করবিন তখন প্রধানমন্ত্রীকে এ বার্তা দিলেন।

তিনি বলেন, মে’র উচিত এমন একটি সরকারের জন্য জায়গা ছেড়ে দেয়া যারা সত্যিকার অর্থে দেশের প্রতিনিধিত্বকারী। ব্রেক্সিটের আগ দিয়ে আরও জোরালো ম্যান্ডেটের আশায় আগাম নির্বাচনের ডাক দেয়া তেরেসা মে পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবেন বলে ইঙ্গিত মিলছে।

সর্বশেষ খবর অনুযায়ী তার দল ইতিমধ্যে আগের নির্বাচনের চেয়ে ১২ টি আসন হারিয়েছে। পক্ষান্তরে আগের নির্বাচনের চেয়ে লেবার ২৮টি আসন বেশি পেয়েছে।

জেরেমি করবিন বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের ডাক দিয়েছিলেন কেননা তিনি একটি ম্যান্ডেট চেয়েছিলেন। তিনি যে ম্যান্ডেট পেয়েছেন সেটা হলো তিনি কনজারভেটিভ আসন হারিয়েছেন, ভোট হারিয়েছেন, সমর্থন হারিয়েছেন এবং আস্থা হারিয়েছেন। আমি মনে করি তার প্রস্থানের জন্য এটাই যথেষ্ট।’

নিজের আসন ইলিংটন নর্থে বড় জয় পেয়েছেন জেরেমি করবিন। নিজ আসনে জয়ের পর করবিন বলেন, রাজনীতি পাল্টেছে। রাজনীতি আগে যেই বাক্সবন্দি ছিল সেখানে আর ফিরে যাচ্ছে না। মানুষ জানান দিয়েছে যে তারা নিরস রাজনীতি যথেষ্ট দেখেছেন।

করবিন তেরেসা মে’র পদত্যাগের আহ্বান জানানোর কয়েক মিনিট পর নিজের নির্বাচনী আসনে পৌছান প্রধানমন্ত্রী। সাংবাদিকরা সঙ্গে সঙ্গেই তাকে জিজ্ঞাসা করেন তিনি পদত্যাগ করবেন কি না। কিন্তু এর কোনো জবাব মেলে নি তেরেসা মে’র পক্ষ থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026