শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৪

ভয়াবহ সিরিজ দুর্ঘটনায় যুক্তরাজ্যে শতাধিক গাড়ির সংঘর্ষ

ভয়াবহ সিরিজ দুর্ঘটনায় যুক্তরাজ্যে শতাধিক গাড়ির সংঘর্ষ

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের কেন্টে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ সিরিজ দুর্ঘটনায় কমপক্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার কারণে কেন্টের এ২৪৯ নং শিপি ক্রসিংয়ে এ সিরিজ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ৪০টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে বলা হলেও পরে পুলিশ জানায় এর সংখ্যা শতাধিক। এ সময় আহত লোকজন রাস্তায় পড়ে ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার সময় সকালে ঘন কুয়াশা থাকায় পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। এমন অবস্থাতেই গাড়ি চালকরা বেশ গতিতে ওই ক্রসিংটি পার হওয়ার চেষ্টা করেন। এ সময় একটির পেছনে অন্য গাড়িগুলো এসে ধাক্কা মারে। গাড়ির ওই জটলায় বড় লরিও ছিল।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026