শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬

লন্ডনে ই-বানিজ্য মেলার উদ্বোধন হয়ে গেল শনিবার

লন্ডনে ই-বানিজ্য মেলার উদ্বোধন হয়ে গেল শনিবার

 

 

 

 

 

 

 

 

 

 

 

সুমন আহমদ: ক্লিকেই বানিজ্য শ্লোগানকে মূল উপপাদ্য ধারণ করে সেন্ট্রাল লন্ডনের গোলষ্টারস্থ হোটেল মিলেনিয়াম গোলষ্টার এ অনুষ্টিত হয়েছে ই বানিজ্য মেলা। মেলা যৌথভাবে আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, বাংলাদেশ হাইকমিশন ইউকে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগৎ।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। আমাদের স্বপ্ন একুশ শতকের বাংলাদেশ হবে তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিব স্বপ্নময় ডিজিটাল বাংলাদেশ। আর সে স্বপ্নকে ধারণ করেই বর্তমান সরকার চায় ভিশন ২০২১ বাস্তবায়ন মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, অলপার্টি পার্লামেন্ট গ্রুপের সহ-সভাপতি লড শেখ, ব্রিটিশ পালামেন্ট এর সদস্য কিথ ভাজ এমপি।

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে মেলা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেলার আয়োজক (পাটনার) তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগৎ এর কারিগরি সম্পাদক ও কম্পিউটার জগৎ টোকনোলজিসের প্রধান নিবাহী কমকত আব্দুল ওয়াহেদ তমাল।

মেলায় বাংলাদেশ থেকে ৩০টি ও যুক্তরাজ্ থেকে ১০টি ই-বানিজ্য সেবাদাতা তাদের পণ ও সেবা প্রদান করছে। এছাড়া ২০টির মতো এসএমই প্রতিষ্টান অংশ নেয়। ইতিমধ্যে ঢাকা, সিলেট, চট্রগ্রামে ই-বানিজ্য মেলা অনুষ্টিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026