শীর্ষবিন্দু নিউজ: দেশে প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে ৪৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন ও রাঙ্গুনিয়ায় ৬ জন, রাঙ্গামাটির সদরসহ কাপ্তাইয়, লংগদু ও কাউখালীতে ৩২ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন।
ত
বে এখনো কয়েকজন মাটিচাপায় আটকে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধার অভিযান চলছে। পাহাড় ধসে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
জানা যাচ্ছে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। রাঙামাটিতে এ পর্যন্ত ২৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।
নিহত ২৩ জনের মধ্যে সেনাবাহিনীর ৬জন সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।
ঢাকায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুজন অফিসার রয়েছে। এখনো কয়েকজন সেনা সদস্য নিখোঁজ আছে বলে তারা জানিয়েছেন।
তবে কয়জন সেনা সদস্য নিহত হয়েছে সে বিষয়ে কোনো সংখ্যা আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর।